আমতলী (বরগুনা) প্রতিনিধি:বরগুনার আমতলী পৌরসভার ৭ নম্বর ওয়ার্ডের ৫৪ নম্বর ছুড়িকাকাটা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে গভীর রাতে চুরির ঘটনা ঘটেছে।
গতকাল সোমবার ভোররাতে এ চুরির ঘটনা ঘটেছে।এতে ফ্যান ও বৈদ্যতিক তার ও বৈদ্যলাইট চুরি করে নিয়ে গেছে।এতে প্রায় ৫৭ হাজার টাকার মালামালের ক্ষতি হয়েছে।এ বিদ্যালয়ে
বারবার চোরচক্র বিভিন্ন মালামাল চুরি করে নিয়ে যাওয়ায় শিক্ষা কার্যক্রম ব্যাহত হওয়ার আশঙ্কা দেখা দিয়েছে।
আজ মঙ্গলবার( ৯ জুন)সকালে বিদ্যালয়ের শিক্ষক ও কর্মচারীরা বিদ্যালয়ে এসে বিভিন্ন কক্ষের তালা ও মালামাল এলোমেলো অবস্থায় দেখতে পান। পরে বিদ্যালয়ের বিভিন্ন স্থানে খোঁজ নিয়ে চুরির বিষয়টি নিশ্চিত হন।
বিদ্যালয় সূত্রে জানা যায়,এ বিদ্যালয়ে পূর্বে একাধিকবার চুরির ঘটনা ঘটেছে। বিদ্যালয়টিতে পৃথক চুরির ঘটনায় প্রবেশ করে প্রায় ২১টি সিলিং ফ্যান, ৪টি পানির মোটর, সোলার ব্যটারী ২টি, সাউন্ড বক্স ১ টি,মনিটর ১টি, রাউটার ২ টি ও গভীর নলকূপ ১টি,১৪৮টি পানির ট্যাপ (টেপকল) খুলে নিয়ে যায়। এতে বারবার চুরি হওয়া মালামালের আনুমানিক প্রায় ৭ লাখ টাকার মত ক্ষয়ক্ষতি হয়েছে। সর্বশেষ বর্তমানে ৫৭ হাজার টাকার ফ্যান ও বৈদ্যতিক তার ও বৈদ্যতিক লাইট চুরি করে নিয়ে গেছে।
এ ঘটনায় বিদ্যালয় কর্তৃপক্ষ গভীর উদ্বেগ প্রকাশ করে দ্রুত চোরদের শনাক্ত ও গ্রেপ্তারের দাবি জানিয়েছেন। স্থানীয়দের অভিযোগ, এলাকায় রাতের নিরাপত্তা ব্যবস্থা দুর্বল হওয়ায় চুরির ঘটনা বেড়ে যাচ্ছে।
বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা মোসা: তানিয়া ইসলাম বলেন, “বিদ্যালয়ের প্রয়োজনীয় সরঞ্জাম বারবার চুরি হয়ে যাওয়ায় শিক্ষার পরিবেশ ক্ষতিগ্রস্ত হচ্ছে। আমরা প্রশাসনের কাছে দ্রুত তদন্ত ও দোষীদের আইনের আওতায় আনার দাবি জানাচ্ছি।”
এবিষয় উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার মো: শফিউল আলম বলেন,এ বিষয়ে আমতলী থানায় সাধারন ডায়েরী করা হয়েছে। পুলিশ তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা নিবেন।
আমতলী থানার অফিসার ইনচার্জ (ওসি) আবু শাহাদাত মো. হাছনাইন পারভেজ বলেন,অভিযোগ পেয়েছি তদন্ত করে আইগত ব্যবস্থা নেয়া হবে।
