শুক্রবার | সেপ্টেম্বর ১৮, ২০২৬
প্রচ্ছদ ফুলবাড়িয়ার আনুহাদি বড়খালে মোবাইল কোর্ট পরিচালনা

ফুলবাড়িয়ার আনুহাদি বড়খালে মোবাইল কোর্ট পরিচালনা

ফুলবাড়িয়া (ময়মনসিংহ) থেকে মো. আ. জব্বার: ময়মনসিংহের ফুলবাড়িয়া উপজেলার রাঙামাটিয়া ইউনিয়ন আনুহাদি গ্রামে বরখালে মোবাইল কোর্ট পরিচালনা করা হয়েছে। মঙ্গলবার (৯ জুন) দুপুরে মোবাইল কোর্ট পরিচালনা করেন, উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট শহীদুল ইসলাম সোহাগ। এসময় খালের মধ্যে বাশ, জাল দিয়ে অবৈধভাবে তৈরি প্রতিবন্ধকতা বাধ অপসারণ ও পানির স্বাভাবিক প্রবাহ নিশ্চিত এবং খালে থাকা কচুরিপানা অপসারণ করা হয়েছে। পরে বড়বিলা থেকে ৬২ টি চায়না দুয়ারী জাল জব্দ করে পুড়িয়ে ফেলা হয়। আইনভঙ্গকারীদের আইনের আওতায় নিয়ে আসা হয়েছে।
উপজেলা মৎস্য অফিস সূত্রে জানা গেছে, প্রবাহমান জলাশয়ে কোনো ধরনের বাঁধ, স্থায়ী অবকাঠামো বা অন্য কোনোভাবে প্রতিবন্ধকতা সৃষ্টি করা যাবে না। জলাশয়ে পানিপ্রবাহ ও মাছের চলাচল স্বাভাবিক রাখতে হবে। বাঁধ দিয়ে বা অন্য কোনোভাবে প্রতিবন্ধকতা সৃষ্টি করা শাস্তিযোগ্য অপরাধ। এসময় উপস্থিত ছিলেন উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা মোঃ ফরিদুল ইসলাম।
উপজেলা নির্বাহী অফিসার ও ম্যাজিস্ট্রেট শহীদুল ইসলাম সোহাগ জানান, মৎস্য সম্পদ ও জীববৈচিত্র্য রক্ষায় মোবাইল কোর্ট পরিচালনা অব্যাহত থাকবে।

 

সোস্যাল মিডিয়াতে দৈনিক জনতা