১০৯
স্টাফ রিপোর্টার : দেশীয় সবজির মধ্যে মানকচু একটি অত্যন্ত পুষ্টিকর খাদ্য। সহজলভ্য এই কন্দজাতীয় সবজিতে রয়েছে শরীরের জন্য প্রয়োজনীয় বিভিন্ন ভিটামিন ও খনিজ উপাদান, যা সুস্বাস্থ্য বজায় রাখতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। মানকচুতে প্রচুর পরিমাণে ভিটামিন এ, বি ও সি রয়েছে। পাশাপাশি এটি আয়রন, ক্যালসিয়াম, পটাশিয়াম ও ফসফরাসেরও ভালো উৎস।
