বৃহস্পতিবার | সেপ্টেম্বর ১৭, ২০২৬
প্রচ্ছদ সারাদেশরাজশাহী পোরশায় মাসিক সমন্বয় সভা অনুষ্ঠিত

পোরশায় মাসিক সমন্বয় সভা অনুষ্ঠিত

এম এ মান্নান, পোরশা উপজেলা প্রতিনিধি
নওগাঁর পোরশা উপজেলা প্রশাসনের আয়োজনে মাসিক সমন্বয় সভা অনুষ্ঠিত হয়েছে। ১১ জুন রোজ বৃহস্পতিবার বেলা ১১টায় উপজেলা পরিষদ সভাকক্ষে অনুষ্ঠিত এ সভায় উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, জনপ্রতিনিধি ও সংশ্লিষ্ট ব্যক্তিবর্গ অংশগ্রহণ করেন।
সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রাকিবুল ইসলাম। আরো উপস্থিত ছিলেন সহকারী কমিশনার ( ভূমি) নাবিলা ফেরদাউস, থানা ইনচার্জ অফিসার জিয়াউর রহমান।এতে উপজেলার সার্বিক উন্নয়ন কার্যক্রম, আইন-শৃঙ্খলা পরিস্থিতি, মাদক নির্মূল,শিক্ষা, স্বাস্থ্য, কৃষি, সামাজিক নিরাপত্তা কর্মসূচি, অবকাঠামো উন্নয়ন এবং জনসেবার মানোন্নয়ন নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়।
এ সময় বিভিন্ন দপ্তরের কর্মকর্তারা তাদের নিজ নিজ বিভাগের চলমান কার্যক্রম ও ভবিষ্যৎ পরিকল্পনা তুলে ধরেন। পোরশা থানা ইনচার্জ অফিসার মাদক নির্মূলে সকলে সহযোগীতা কামনা করেন।পাশাপাশি জনসেবার মান আরও বৃদ্ধি এবং সরকারি কর্মসূচি বাস্তবায়নে পারস্পরিক সমন্বয় জোরদারের ওপর গুরুত্বারোপ করা হয়।
বক্তারা বলেন, উপজেলার উন্নয়ন ও জনগণের দোরগোড়ায় সেবা পৌঁছে দিতে সকল বিভাগের মধ্যে সমন্বিতভাবে কাজ করতে হবে। সরকারি নির্দেশনা যথাযথভাবে বাস্তবায়নের মাধ্যমে জনগণের প্রত্যাশা পূরণে সবাইকে আন্তরিকতার সঙ্গে দায়িত্ব পালন করার আহ্বান জানানো হয়।
সভা শেষে উপজেলার বিভিন্ন উন্নয়নমূলক কর্মকাণ্ডের অগ্রগতি পর্যালোচনা করা হয় এবং আগামী মাসের কর্মপরিকল্পনা নির্ধারণ করা হয়।

সোস্যাল মিডিয়াতে দৈনিক জনতা