বৃহস্পতিবার | সেপ্টেম্বর ১৭, ২০২৬
প্রচ্ছদ শিক্ষা ডিব্রুগড়ের কন্যা পিজা ভরালীর বিশ্বজয়ের যাত্রা:ফিফা বিশ্বকাপ ২০২৬-এ গুরুত্বপূর্ণ দায়িত্ব

ডিব্রুগড়ের কন্যা পিজা ভরালীর বিশ্বজয়ের যাত্রা:ফিফা বিশ্বকাপ ২০২৬-এ গুরুত্বপূর্ণ দায়িত্ব

প্ৰতিনিধি ডিব্রুগড়: ডিব্রুগড়ের এক কন্যা ক্রীড়া জগতে গড়ে তুলেছেন এক অনন্য পরিচয়। জাতীয় স্তরের ব্যাডমিন্টন খেলোয়াড় থেকে শুরু করে বিশ্বের বৃহত্তম ক্রীড়া আয়োজনগুলিতে গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন—পিজা ভরালীর যাত্রা আজকের যুব প্রজন্মকে অনুপ্রাণিত করছে। সম্প্রতি আজ থেকে অনুষ্ঠিতব্য ফিফা বিশ্বকাপ ২০২৬-এর Fan Operations and Guest Experience টিমে আমন্ত্রণ পেয়ে তিনি ডিব্রুগড় তথা অসমের গৌরব বৃদ্ধি করেছেন।

ডিব্রুগড়ের দীপক কুমার ভরালী ও নিভামণি ভরালীর কন্যা পিজা ভরালী বর্তমানে আমেরিকার শিকাগো শহরে বসবাস করেন। শৈশব থেকেই খেলাধুলার প্রতি গভীর অনুরাগী পিজা ডিব্রুগড় থেকেই জাতীয় স্তরে ব্যাডমিন্টন খেলোয়াড় হিসেবে সাফল্য অর্জন করেছিলেন। অলিম্পিয়ান সাইনা নেহওয়ালের সঙ্গে জুটি বেঁধে জাতীয় ব্যাডমিন্টন চ্যাম্পিয়নশিপের ডাবলস বিভাগে শিরোপা জয় করে তিনি দেশজুড়ে সুনাম অর্জন করেন।
শিকাগোর DePaul University- তে স্পোর্টস ম্যানেজমেন্ট বিষয়ে স্নাতকোত্তর ডিগ্রি অর্জনকারী পিজা পড়াশোনার সময় বিশ্ববিদ্যালয়ে একটি ব্যাডমিন্টন ক্লাব প্রতিষ্ঠা করেন এবং এর সভাপতি হিসেবে দায়িত্ব পালন করেন। বিভিন্ন পটভূমির ছাত্রছাত্রীদের খেলাধুলার মাধ্যমে একত্রিত করার ক্ষেত্রে তিনি উল্লেখযোগ্য ভূমিকা পালন করেন।আমেরিকায় যাওয়ার আগে পিজা ভরালী গুয়াহাটিতে ভারতীয় ডাক বিভাগে কর্মরত ছিলেন। বর্তমানে তিনি NASCAR Chicago-র Marketing Events Staff হিসেবে কাজ করছেন। এছাড়াও Formula ১ Miami Grand Prix-এর Fan and Campus Operations বিভাগে কাজ করার পাশাপাশি আমেরিকার বিভিন্ন Harley-Davidson অনুষ্ঠানে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন।সম্প্রতি পিজা ভরালীকে ফিফা বিশ্বকাপ ২০২৬-এর Fan Operations and Guest Experience Team-এ অন্তর্ভুক্ত করার খবর সকলকে উৎসাহিত করেছে। বিশ্বের সবচেয়ে বড় ফুটবল প্রতিযোগিতার সঙ্গে যুক্ত হওয়ার এই সুযোগকে তিনি জীবনের একটি স্বপ্নপূরণ বলে অভিহিত করেছেন।“ডিব্রুগড় থেকে শুরু হওয়া এই যাত্রা আজ বিশ্ব ক্রীড়া মঞ্চে এক নতুন অধ্যায় রচনা করেছে। জাতীয় ব্যাডমিন্টন চ্যাম্পিয়ন থেকে ফিফা বিশ্বকাপের আয়োজক দলের সদস্য—পিজা ভরালীর এই সাফল্য নিঃসন্দেহে অসমের যুব সমাজের জন্য এক অনুপ্রেরণার উৎস”।পিজা ভরালীর এই সাফল্যে ডিব্রুগড়ের বিভিন্ন দল-সংগঠনের পাশাপাশি ডিব্রুগড় জেলা ক্রীড়া সংস্থা এবং তাঁর প্রাক্তন প্রশিক্ষক নারুল আখতার হুসেইন তাঁকে আন্তরিক অভিনন্দন জানিয়েছেন।

সোস্যাল মিডিয়াতে দৈনিক জনতা