১০
স্টাফ রিপোর্টাট : ফুটবল বিশ্বকাপের উন্মাদনা এখন ছড়িয়ে পড়েছে বিশ্বজুড়ে। স্টেডিয়ামের গ্যালারি কিংবা টেলিভিশনের পর্দার সীমা ছাড়িয়ে সেই আবেগ পৌঁছে গেছে মানুষের দৈনন্দিন জীবনেও। রাজধানী ঢাকার সরু গলি, পুরোনো ভবনের দেয়াল, চায়ের দোকান ও পাড়া-মহল্লার আড্ডায় এখন ফুটবল ঘিরেই তৈরি হয়েছে উৎসবের আবহ।
