শুক্রবার | সেপ্টেম্বর ১৮, ২০২৬
প্রচ্ছদ পার্লামেন্ট মেম্বারস্ ক্লাবের যুগ্ম-সাধারন সম্পাদক মাসুদ সাঈদী এমপি

পার্লামেন্ট মেম্বারস্ ক্লাবের যুগ্ম-সাধারন সম্পাদক মাসুদ সাঈদী এমপি

এস,এম সিপার, পিরোজপুর প্রতিনিধি : জাতীয় সংসদের সকল মাননীয় সংসদ সদস্যদের সমন্বয়ে ‘পার্লামেন্ট মেম্বারস্ ক্লাব’ (PMC) নামে একটি নতুন সংগঠন গঠিত

হয়েছে। সোমবার (১৫ জুন) দুপুরে নবগঠিত সংগঠন গঠন ও নতুন কমিটির আত্মপ্রকাশের
বিষয়টি নিশ্চিত করেছেন মাসুদ সাঈদী (এমপি)।

আর ৫ বছর মেয়াদী এই কমিটির গুরুত্বপূর্ণ পদে মনোনীত হয়েছেন পিরোজপুর-১ আসনের সংসদ সদস্য মাসুদ সাঈদী এমপি। তিনি পার্লামেন্ট মেম্বারস্ এর যুগ্ম-সাধারন সম্পাদক হিসেবে মনোনীত হয়েছেন।

জানা যায়, সংসদ সদস্যদের মধ্যে পারস্পরিক সৌহার্দ্য, সমন্বয় এবং বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক কার্যক্রম জোরদারের লক্ষ্যে এই ক্লাব প্রতিষ্ঠা করা হয়েছে। ক্লাবের কাঠামো অনুযায়ী, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী ও সংসদ নেতা জনাব তারেক রহমান প্রধান পৃষ্ঠপোষকের দায়িত্ব পালন করবেন। এছাড়া জাতীয় সংসদের মাননীয় স্পিকার জনাব হাফিজ উদ্দিন আহমদ বীর বিক্রম প্রধান উপদেষ্টা এবং বিরোধী দলীয় নেতা ডাঃশফিকুর রহমান উপদেষ্টা হিসেবে দায়িত্ব পালন করবেন।

পার্লামেন্ট মেম্বারস্ ক্লাবের যুগ্ম সাধারন সম্পাদক মাসুদ সাঈদী ( এমপি) নবগঠিত ক্লাব প্রসঙ্গে তিনি বলেন, নতুন এই ক্লাবের মাধ্যমে সংসদ সদস্যদের মধ্যে ঐক্য, পারস্পরিক সহযোগিতা এবং ইতিবাচক কর্মকাণ্ড আরও জোরদার হবে বলে আশা প্রকাশ করেন।

 

সোস্যাল মিডিয়াতে দৈনিক জনতা