শুক্রবার | সেপ্টেম্বর ১৮, ২০২৬
প্রচ্ছদ নরসিংদীতে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে সংঘর্ষে গুলিবিদ্ধ হয়ে ১জন নিহত

নরসিংদীতে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে সংঘর্ষে গুলিবিদ্ধ হয়ে ১জন নিহত

নরসিংদী প্রতিনিধি : নরসিংদীর রায়পুরায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দুই পক্ষের লোকদের মধ্যে সংঘর্ষে গুলিবিদ্ধ হয়ে অনিক (২০) নামে এক যুবক নিহত হয়েছেন। এ ঘটনায় উভয় পক্ষের অন্তত ১০ জন আহত হয়েছেন।

মঙ্গলবার (১৬ জুন) ভোরে উপজেলার নিলক্ষা ইউনিয়নের হরিপুর ও দড়িগাঁ এলাকায় স্থানীয় নাজিম উদ্দিন ও আলাল মুন্সি গ্রুপের মধ্যে এ সংঘর্ষের ঘটনা ঘটে।

নিহত অনিক দড়িগাঁ এলাকার ওসমান মেম্বারের ছেলে এবং নাজিম উদ্দিন গ্রুপের লোক বলে জানা গেছে।

পুলিশ ও স্থানীয়রা জানায়, দীর্ঘদিন ধরেই নিলক্ষা ইউনিয়নের দড়িগাঁও এলাকার নাজিম উদ্দিন ও আলাল মুন্সির গ্রুপের লোকজনের মধ্যে আধিপত্য বিস্তার নিয়ে বিরোধ ছিলে। এরই অংশ হিসেবে মঙ্গলবার ভোর থেকেই আগ্নেয়াস্ত্র এবং দেশিয় অস্ত্রে-সস্ত্রে সজ্জিত হয়ে সংঘর্ষে জড়ায় দুই পক্ষ। এসময় বেশ কয়েকজন যুবক ও কিশোরকে বুলেটপ্রুপ জ্যাকেট, হেলমেট পরে আগ্নেয়াস্ত্র নিয়ে সংঘর্ষে অংশ নিতে দেখা গেছে। এসময় দুই পক্ষের সমর্থকদের সংঘর্ষ ও গোলাগুলির ঘটনায় গুলিবিদ্ধ হয়ে অনিক, রাজু, সুমন, কাশেম ও মোবারকসহ অন্তত দশজন গুরুত্বর আহত হয়। আহতদের মধ‍্যে অনিক, রাজু ও মোবারককে উদ্ধার করে নরসিংদী সদর হাসাপাতালে নিয়ে যায়। সেখান থেকে উন্নত চিকিৎসার জন্য তাদের তিনজনকেই ঢাকায় প্রেরণ করা হয়। ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে সাবেক ইউপি সদস্য ওসমান মিয়ার ছেলে অনিক (২০) মারা যায়।

রায়পুরা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মজিবর রহমান বলেন, নাজিম উদ্দিন ও আলাল মুন্সির গ্রুপের লোকজনের মধ্যে আধিপত্য বিস্তার নিয়ে বিরোধ ছিলো। এরই অংশ হিসেবে মঙ্গলবার ভোর থেকেই আগ্নেয়াস্ত্র এবং দেশিয় অস্ত্রে-সস্ত্রে সজ্জিত হয়ে সংঘর্ষে জড়ায়। খবর পেয়ে থানা পুলিশ, র‌্যাব, উপজেলা প্রশাসনসহ বিপুল পরিমান আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা ঘটনাস্থলে উপস্থিত হয়ে পরিস্থিতি নিয়ন্ত্রনে আনা হয়। বর্তমানে এলাকার পরিস্থিতি পুলিশের নিয়ন্ত্রনে রয়েছে। এসংর্ঘষের ঘটনায় অনিক নামে একজন নিহত হয়েছেন।

সোস্যাল মিডিয়াতে দৈনিক জনতা