শুক্রবার | সেপ্টেম্বর ১৮, ২০২৬
প্রচ্ছদ সোনারগাঁওয়ে দুই স্কুল ছাত্রের প্রাণ কেড়ে নিল মেঘনা নদী স্রোতের পানি

সোনারগাঁওয়ে দুই স্কুল ছাত্রের প্রাণ কেড়ে নিল মেঘনা নদী স্রোতের পানি

মো.মোক্তার হোসেন সোনারগাঁও (নারায়ণগঞ্জ) থেকে: নারায়ণগঞ্জ জেলার সোনারগাঁও উপজেলায় বুধবার (১৭) দুপুরের দিকে রাজধানী ঢাকা যাত্রাবাড়ী শনির আখড়া এলাকার একে স্কুল এন্ড কলেজের সাতজন শিক্ষার্থী স্কুল ফাঁকি দিয়ে মেঘনা নদীর স্রোতের পানিতে গোসল করতে আসে। এ সময় মিরাজ (১৬) ও কাযেস (১০) নামে দুই শিক্ষার্থী পানির স্রোতে তলিয়ে গেলে ফায়ার সার্ভিসের একটা ইউনিট প্রায় ২ ঘণ্টা চেষ্টা করে নিহতদের মৃতদেহ উদ্ধার করে।

উদ্ধারকৃত শিক্ষার্থীরা হলেন, রাজধানী ঢাকার পুরাতন ধনিয়া এলাকার রাজু মিয়ার ছেলে মেরাজ ও পার্শ্ববর্তী শনির আখড়া ফারুক ভূঁইয়ার ছেলে কায়েস।

প্রত্যক্ষদর্শীরা জানায়, রাজধানী ঢাকা যাত্রাবাড়ির শনিআখরা এলাকার একে স্কুল এন্ড কলেজেের সাতজন শিক্ষার্থী মিলে মেঘনা নদীতে গোসল করতে আসে। এ সময় মেঘনা নদীর স্রোতের পানিতে নিহত দুই শিক্ষার্থী পানের নিচে তলিয়ে যায়।

সোস্যাল মিডিয়াতে দৈনিক জনতা