শুক্রবার | সেপ্টেম্বর ১৮, ২০২৬
প্রচ্ছদ ইয়াবা গায়েব করতে গিয়ে প্রত্যাহার হলো সিএমপির কোতোয়ালি থানার ওসি আফতাব

ইয়াবা গায়েব করতে গিয়ে প্রত্যাহার হলো সিএমপির কোতোয়ালি থানার ওসি আফতাব

রকসী সিকদার, চট্টগ্রাম থেকে : সিএমপির কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত অফিসার ইনচার্জ (ওসি) আফতাব উদ্দিন কে প্রত্যাহার করা হয়েছে ইয়াবা আত্মসাৎ করার অভিযোগে।

জানা যায় কক্সবাজার থেকে চট্টগ্রামে আসার পথে এক পুলিশ সদস্যের কাছ থেকে এক লাখ পিস ইয়াবা জব্দ করা হয়।ইয়াবা গুলো গায়েবের অভিযোগে (সিএমপি) কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আফতাব উদ্দিনকে প্রত্যাহার করে পুলিশ লাইন্সে সংযুক্ত করা হয়েছে।

এবিষয়ে ১৭ জুন(বুধবার) নিশ্চিত করে সিএমপি কমিশনার হাসান মো. শওকত আলী জানান,ইয়াবা সরিয়ে ফেলার ঘটনাকে কেন্দ্র করে প্রকাশিত পুলিশ প্রতিবেদনের পরিপ্রেক্ষিতে ওসি আফতাবকে প্রত্যাহার করা হয়েছে। বিষয়টি বর্তমানে পুলিশ সদর দপ্তর তদন্ত করছে।একই ঘটনায় বাকলিয়া থানার সাবেক পুলিশ পরিদর্শক (তদন্ত) তানভীর হোসেনকে এর আগে সাময়িক বরখাস্ত করা হয়েছে এবং পুলিশ পরিদর্শক জায়েদ নূরকে কোতোয়ালি থানার নতুন ওসি হিসেবে পদায়ন করা হয়েছে।

জানা যায়,২০২৫ সালের ৮ ডিসেম্বর রাতে নগরীর নতুন ব্রিজ এলাকায় কক্সবাজার জেলা পুলিশের কনস্টেবল ইমতিয়াজ হোসেন সৌরভকে একটি বাস থেকে নামিয়ে তল্লাশি করে বাকলিয়া থানা পুলিশের একটি দল।
পরে অভিযোগ ওঠে, অভিযানের সময় কনস্টেবলের কাছে থাকা একটি ব্যাগ থেকে ৯০ হাজার থেকে এক লাখ ইয়াবা জব্দ করা হলেও তাকে ছেড়ে দেওয়া হয়। একইসঙ্গে জব্দ করা মাদকদ্রব্য সরিয়ে ফেলার অভিযোগও ওঠে।

ঘটনার সময় আফতাব উদ্দিন বাকলিয়া থানার ওসি হিসেবে দায়িত্ব পালন করছিলেন। পরবর্তীতে তিনি কোতোয়ালি থানার ওসি হিসেবে দায়িত্ব পান।
ইয়াবা গায়েবের অভিযোগ সামনে আসার পর সিএমপি গঠিত একটি অভ্যন্তরীণ তদন্ত কমিটি ঘটনার প্রাথমিক সত্যতা পাওয়ার কথা উল্লেখ করে। ওই তদন্ত প্রতিবেদনের ভিত্তিতে চলতি বছরের ৫ জানুয়ারি বাকলিয়া থানায় কর্মরত বিভিন্ন পদমর্যাদার আট পুলিশ সদস্যকে সাময়িক বরখাস্ত করা হয়।

সোস্যাল মিডিয়াতে দৈনিক জনতা