ডেমরা (ঢাকা) প্রতিনিধি: নিষিদ্ধ সংগঠন আয়োমীলীগের সন্ত্রাস ও নৈরাজ্যোর প্রতিবাদে রাজধানীর ডেমরায় বিক্ষোভ মিছিল করেছে বিএনপি। সোমবার (২২-জুন) বেলা সাড়ে ১২ টার দিকে ডেমরা থানা বিএনপির আহ্বায়ক এসএমরেজা সেলিম ও সিনিয়র যুগ্ন আহ্বায়ক আনিসুজ্জামানের নেতৃত্বে ডেমরার স্টাফ কোয়ার্টর-রামপূরা সড়কে এ বিক্ষোভ মিছিল করেন ডেমরা থানা বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতা কর্মীরা। মিছিলটি ডেমরার বিভিন্ন সড়ক প্রদক্ষিন করে স্টাফ কোয়ার্টার আন্ডার পাশের নিচে এসে এক পথ সভার মাধ্যমে শেষ হয়।
বিক্ষোভ পরবর্তি পথসভায় থানা বিএনপির আহ্বায়ক এস এম রেজা সেলিম ও সিনিয়র যুগ্ন আহ্বায়ক আনিসুজ্জামান বলেন, ডেমরা (ঢাকা-৫) আসনের বিএনপির প্রতিনিধি,সাবেক ঢাকা সিটি করপোরেশনের সাবেক মেয়র নবী উল্লাহ নবীর নির্দেশে ডেমরা থানা বিএনপি সারাক্ষন মাঠে রয়েছে।
নিষিদ্ধ সংগঠন আওয়ামীলীগ ও তাদের অংগ সংগঠনের নেতা-কর্মীরা গুপ্তভাবে রাতের আধারে সড়কের নামার চেষ্ঠা করছে এছাড়া জনমনে আতংক তৈরি করার চেষ্ঠা করছে তাদের এসব অপচেষ্ঠা রুখে দেয়ার জন্য ডেমরা সংগঠনের সকল কে সাথে নিয়ে থানা বিএনপি মোকাবেলা করতে সবময় মাঠে আছে এবং থাকবে। এ ছাড়া নিষিদ্ধ ঘোষিত সংগঠনের কোনো কর্মকার্ন্ড এ দেশে করতে দেয়া হবে না। সাধারন মানুষের নিরাপত্তা শুধু পুলিশ নয় সামাজিক ভাবে আমাদেরও দায়িত্ব রয়েছে।
