শুক্রবার | সেপ্টেম্বর ১৮, ২০২৬
প্রচ্ছদ সারাদেশ ভালুকায় পরিবেশ দূষণ রোধে অংশীজনদের সঙ্গে মতবিনিময় সভায় প্রতিমন্ত্রী

ভালুকায় পরিবেশ দূষণ রোধে অংশীজনদের সঙ্গে মতবিনিময় সভায় প্রতিমন্ত্রী

ভালুকা প্রতিনিধি: ময়মনসিংহের ভালুকায় পরিবেশ দূষণের ক্ষতিকর প্রভাব, এর প্রতিকার এবং উত্তরণে কার্যকর পদক্ষেপ গ্রহণের লক্ষ্যে স্থানীয় অংশীজনদের সঙ্গে মতবিনিময় সভায় অংশ নিয়েছেন শেখ ফরিদুল ইসলাম।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের মাননীয় প্রতিমন্ত্রী শেখ ফরিদুল ইসলাম, এমপি এ সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে পরিবেশ সংরক্ষণে সকলের সম্মিলিত উদ্যোগের ওপর গুরুত্বারোপ করেন। তিনি পরিবেশ দূষণের বিভিন্ন কারণ, এর ক্ষতিকর প্রভাব এবং টেকসই উন্নয়নের স্বার্থে দূষণ নিয়ন্ত্রণে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণের বিষয়ে আলোচনা করেন।
সভায় স্থানীয় জনপ্রতিনিধি, প্রশাসনের কর্মকর্তা, শিল্পপ্রতিষ্ঠানের প্রতিনিধিসহ বিভিন্ন শ্রেণি-পেশার অংশীজনরা উপস্থিত ছিলেন। তারা পরিবেশ রক্ষায় করণীয় বিষয়ে নিজেদের মতামত তুলে ধরেন এবং দূষণমুক্ত, বাসযোগ্য ও সবুজ ভালুকা গড়ে তুলতে সমন্বিত উদ্যোগ গ্রহণের আহ্বান জানান।
বক্তারা বলেন, পরিবেশ সংরক্ষণ শুধু সরকারের একার দায়িত্ব নয়; বরং সমাজের প্রতিটি মানুষের সচেতন অংশগ্রহণের মাধ্যমেই একটি সুস্থ ও নিরাপদ পরিবেশ নিশ্চিত করা সম্ভব।

সোস্যাল মিডিয়াতে দৈনিক জনতা