শুক্রবার | সেপ্টেম্বর ১৮, ২০২৬
প্রচ্ছদ মতামত বিস্মিত স্মৃতি

বিস্মিত স্মৃতি

সৈয়দা রাশিদা বারী

আহা এ ছোটকালের খেলাধুলার বাড়ির সীমানায়,
শিক্ষাবিদ শিল্পপতি দাদার কবর আছে নিরালায়।
এখানেই আছে শরৎ বাবুর ছাত্র খোকা চাচার কবর,
পড়াশুনার পাশাপাশি নিতাতাম যে খবর।
আমার ভাষা সৈনিক বাবা ও মায়ের কবরও আছে এখানেই।।

এর চারিধারেই ছিলো ভয়াবহ বন বিশালকৃত,
আম কাঁঠাল লিচু বাগান
বাঁশঝাড় বেতঝাড় অমৃত।
মূলত এটাই ছিলো পথের পাঁচালী লেখা জঙ্গল,
কোনদিন ভুলেও এখানে, ঘটেনি অমঙ্গল।
দাম্ভিক প্রেসিডেন্ট এবং চেয়ারম্যান চাচা চাচির কবরও এখানেই।।

কবরের পাশেই ছিলো দাদার কাছারি ঘর,
অপর প্রান্তের আটচালা ছিলো, দাদার লাইব্রেরী ঘর‌।
বিভূতিভূষণ শরৎচন্দ্র বিপ্লবী বাঘাযতীন সহ,
আরো জ্ঞানীগুণীর পদচারণা হতো এ বাড়িতে অহরহ।
সাহিত্য সাংস্কৃতিক ছোট বোন, স্নেহাশীষ মিনিকেও রাখা হলো এখানেই।।

২৫.৬.২০২৬ ইং, সকাল ১০টা, বৃহস্পতিবার।

সোস্যাল মিডিয়াতে দৈনিক জনতা