শুক্রবার | সেপ্টেম্বর ১৮, ২০২৬
প্রচ্ছদ শিবচরে ১১৬৫ পিচ ইয়াবাসহ ডিলার সিদ্দিক বেপারী গ্রেফতার

শিবচরে ১১৬৫ পিচ ইয়াবাসহ ডিলার সিদ্দিক বেপারী গ্রেফতার

শাখাওয়াত হোসেন মোল্লা, শিবচর (মাদারীপুর) প্রতিনিধি: শিবচর পৌরসভার ৪ নং ওয়ার্ড যাদুয়ারচর গ্রামের স্বাস্থ্যকলোনি এলাকায় অভিযান চালিয়ে ১১৬৫ পিস ইয়াবাসহ সিদ্দিক বেপারী (৪০) নামে এক ব্যক্তিকে আটক করেছে শিবচর থানা পুলিশ।”

মঙ্গলবার (৩০ জুন) সকালে শিবচর পৌরসভার ৪ নং ওয়ার্ডের স্বাস্থ্যকলোনি এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়। আটক সিদ্দিক বেপারী ওই এলাকার কাদির বেপারীর ছেলে। স্থানীয়দের দাবি, তিনি দীর্ঘদিন ধরে মাদক ব্যবসার সঙ্গে জড়িত।”

থানা সূত্রে জানায়, গোপন সংবাদের ভিত্তিতে শিবচর থানা পুলিশের একটি দল সিদ্দিকের বাড়িতে অভিযান চালিয়ে তাকে আটক করে। পরে তার দেওয়া তথ্যের ভিত্তিতে বাড়ির আঙিনায় মাটির নিচে গর্ত করে লুকিয়ে রাখা ১১৬৫ পিস ইয়াবা উদ্ধার করা হয়।”

স্থানীয়রা জানান, প্রায় ১০ থেকে ১৫ বছর ধরে সিদ্দিক মাদক ব্যবসার সঙ্গে জড়িত। তাঁকে একাধিকবার সতর্ক করা হলেও তিনি এ পথ থেকে সরে আসেননি।”

মঙ্গলবার তার বাড়িতে ইয়াবার চালান এসেছে—এমন তথ্য পেয়ে স্থানীয়রা পুলিশকে খবর দেন। পরে পুলিশ অভিযান চালিয়ে তাকে আটক করে এবং মাটির নিচে লুকিয়ে রাখা ইয়াবাগুলো উদ্ধার করে।”

এ ব্যপারে শিবচর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কামাল হোসেন বলেন, ১১৬৫ পিস ইয়াবাসহ সিদ্দিক বেপারী (৪০) নামে এক ব্যক্তিকে আটক করা হয়েছে। এলাকাবাসীর দাবি, তিনি দীর্ঘদিন ধরে মাদক ব্যবসার সঙ্গে জড়িত। এ ঘটনায় আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে।”

সোস্যাল মিডিয়াতে দৈনিক জনতা