শুক্রবার | সেপ্টেম্বর ১৮, ২০২৬
প্রচ্ছদ সারাদেশ কবরস্থানের উন্নয়নে শাহজালাল ইসলামী ব্যাংক ফাউন্ডেশনের ১০ লাখ টাকার অনুদান

কবরস্থানের উন্নয়নে শাহজালাল ইসলামী ব্যাংক ফাউন্ডেশনের ১০ লাখ টাকার অনুদান

রূপগঞ্জ থেকে মাসুদ করিম: রূপগঞ্জ উপজেলার তারাবো পৌরসভার ৮ নম্বর ওয়ার্ড সামাজিক কবর স্থানের উন্নয়ন ও অবকাঠামোগত কাজের জন্য শাহজালাল ইসলামী ব্যাংক ফাউন্ডেশন কর্তৃক অনুদানের চেক প্রদান উপলক্ষ্যে আয়োজিত এক অনুষ্ঠানে ফাউন্ডেশনের পক্ষ থেকে কবরস্থান উন্নয়নের জন্য ১০ লাখ টাকার চেক হস্তান্তর করা হয়।

এ সময় এলাকাবাসীর পক্ষ থেকে আলহাজ মোজাম্মেল হক প্রধান, সভাপতি, তারাবো ৮ নম্বর ওয়ার্ড সামাজিক কবরস্থান পরিচালনা কমিটি এবং সাবেক সফল চেয়ারম্যান, তারাবো ইউনিয়ন পরিষদ, এই মহতী উদ্যোগের জন্য শাহজালাল ইসলামী ব্যাংকের চেয়ারম্যান ইউনুস সাহেব এবং শাহজালাল ইসলামী ব্যাংক ফাউন্ডেশনের চেয়ারম্যান এ কে আজাদ সাহেবের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা ও ধন্যবাদ জানান।
তিনি বলেন, এই অনুদান সামাজিক কবরস্থানের উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে এবং এলাকার সাধারণ মানুষের দীর্ঘদিনের প্রত্যাশা পূরণে সহায়ক হবে। তিনি ভবিষ্যতেও এ ধরনের জনকল্যাণমূলক কর্মকাণ্ডে শাহজালাল ইসলামী ব্যাংক ফাউন্ডেশনের সহযোগিতা অব্যাহত থাকবে বলে আশাবাদ ব্যক্ত করেন।

সোস্যাল মিডিয়াতে দৈনিক জনতা