বৃহস্পতিবার | সেপ্টেম্বর ১৭, ২০২৬
প্রচ্ছদ সারাদেশ সোনারগাঁওয়ে আধুনিকায়নে ‘মা টেলিকম এন্ড সার্ভিসিং সেন্টার’ উদ্বোধন

সোনারগাঁওয়ে আধুনিকায়নে ‘মা টেলিকম এন্ড সার্ভিসিং সেন্টার’ উদ্বোধন

মো.মোক্তার হোসেন সোনারগাঁও (নারায়ণগঞ্জ) থেকে:

নারায়ণগঞ্জের সোনারগাঁও উপজেলার জিরো পয়েন্ট ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের মোগরাপাড়া চৌরাস্তা এলাকায় গত শুক্রবার (৩ জুলাই) জুমার নামাজের পূর্বে আধুনিকায়নে মোবাইল সেবা নিশ্চিত করার লক্ষ্যে যাত্রা শুরু করেন ‘মা টেলিকম এন্ড সার্ভিসিং সেন্টার’। শুভ উদ্বোধনে মিলাদ মাহফিলে স্থানীয় ব্যবসায়ী, শুভাকাঙ্ক্ষী ও আমন্ত্রিত অতিথিদের উপস্থিতিতে সম্প্রতি প্রতিষ্ঠানটির শুভ উদ্বোধন অনুষ্ঠিত হয়।

এ প্রতিষ্ঠানটিতে গ্রাহকদের জন্য থাকছে আধুনিক ও নির্ভরযোগ্য বিভিন্ন সেবা। এর মধ্যে রয়েছে
মোবাইল সার্ভিসিং-সফটওয়্যার, হার্ডওয়্যার সমস্যার সমাধান সাথে রয়েছে মোবাইল ডিসপ্লে ও ব্যাটারি পরিবর্তন ও মোবাইল এক্সেসরিজ বিক্রয়।আগত গ্রাহকদের সুবিধার্থে নতুন ও পুরাতন মোবাইল ফোন ক্রয়-বিক্রয়।

প্রতিষ্ঠানটির স্বত্বাধিকারী মো. ইসমাইল দেওয়ান জানান, উপজেলার ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের জিরো পয়েন্টে মোগরা পাড়া চৌরাস্তা নতুন ফুটওভার ব্রিজের পাশে শাহাবুদ্দিন শপিং সেন্টারের ডাচ-বাংলা ব্যাংকের নিচতলায় এক নং দেকানে ‘মা টেলিকম এন্ড সার্ভিসিং সেন্টার’ নামে নির্ভরযোগ্য সেবা প্রতিষ্ঠানে শুধু ব্যবসা নয়, মানুষের কাছে নির্ভরযোগ্য ও মানসম্মত সেবা পৌঁছে দেওয়াই আমাদের মূল লক্ষ্য। গ্রাহকের আস্থা অর্জনই আমাদের সবচেয়ে বড় সফলতা।
তিনি আরও বলেন , সাশ্রয়ী মূল্যে উন্নতমানের সেবা প্রদান এবং গ্রাহক সন্তুষ্টি নিশ্চিত করতে প্রতিষ্ঠানটি সর্বদা প্রতিশ্রুতিবদ্ধ থাকবে।

সোস্যাল মিডিয়াতে দৈনিক জনতা