শনিবার | সেপ্টেম্বর ১৯, ২০২৬
প্রচ্ছদ রাজনীতি ফুলবাড়িয়ায় চারতলা প্রশাসনিক ভবন ও মিলনায়তন উদ্বোধন করলেন তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী

ফুলবাড়িয়ায় চারতলা প্রশাসনিক ভবন ও মিলনায়তন উদ্বোধন করলেন তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী

ফুলবাড়িয়া (ময়মনসিংহ) থেকে মো: আব্দুল জব্বার : রবিবার (৫ জুলাই) বিকালে ৭ কোটি ৪৬ লাখ ৬৪ হাজার ২৫৫ টাকা ব্যয়ে নবনির্মিত সম্প্রসারিত উপজেলা পরিষদের চারতলা প্রশাসনিক ভবন ও একতলা মিলনায়তন উদ্বোধন করেন প্রধান অতিথি তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী ইয়াসের খান চৌধুরী এমপি।

এর আগে বিকাল ৩.৩০মিনিটে ফুলবাড়িয়ায় পৌঁছালে হাজার হাজার নেতা কর্মীদের মুহুমুহু করতালিতে ও স্লোগানে স্লোগানে বরণ করা হয়। উপজেলা প্রশাসনের পক্ষ থেকে ফুল দিয়ে শুভেচ্ছা জানান ফুলবাড়িয়া উপজেলা নির্বাহী অফিসার শহীদুল ইসলাম সোহাগ ও ময়মনসিংহের অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) রেজা মোঃ গোলাম মাসুম প্রধান। উদ্বোধন শেষে কয়েকটি রুম ঘুরে দেখেন অতিথিবৃন্দ।
ফলক উম্মোচন শেষে উপজেলা পরিষদ প্রাঙ্গনে সাইকাস ও নারিকেলের চারা রোপন করেন অতিথিবৃন্দ।
এ সময় স্থানীয় সংসদ সদস্য অধ্যক্ষ মু. কামরুল হাসান মিলন, সংরক্ষিত নারী আসনের এমপি নিলুফার চৌধুরী মনি, ফুলবাড়িয়া উপজেলা বিএনপির আহ্বায়ক আখতারুল আলম ফারুক, উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক মামুনুর রশীদ মামুন, ছাইফুল ইসলাম বাদল, এডভোকেট রেজাউল করিম, পৌর বিএনপির আহবায়ক একেএম শমসের আলী প্রমুখ বক্তব্য রাখেন।

সোস্যাল মিডিয়াতে দৈনিক জনতা