শাহাব উদ্দিন আহমদ, শ্রীমঙ্গল (মৌলভীবাজার) প্রতিনিধি: শিক্ষামন্ত্রীর অবিলম্বে পদত্যাগের দাবিতে মৌলভীবাজারের শ্রীমঙ্গল সরকারি কলেজসহ বিভিন্ন কলেজের সাধারণ শিক্ষার্থীরা অবস্থান কর্মসূচি ও বিক্ষোভ পালন করেছেন। বুধবার দুপুর সোয়া একটা থেকে শ্রীমঙ্গল চৌমুহনায় বিভিন্ন কলেজের শিক্ষার্থীরা একত্রিত হয়ে এই কর্মসূচি শুরু করেন এবং টানা প্রায় দেড় ঘণ্টা তা অব্যাহত রাখেন। কর্মসূচি চলাকালে শিক্ষার্থীরা শিক্ষামন্ত্রীর পদত্যাগের দাবিতে নানা স্লোগান দেন এবং একে অপরের দাবির প্রতি সংহতি প্রকাশ করেন।
আন্দোলনের জেরে শ্রীমঙ্গল চৌমুহনা ও আশপাশের সড়কে দীর্ঘ সময় যান চলাচল ব্যাহত হয়। শত শত যানবাহন সড়কের বিভিন্ন স্থানে আটকে পড়ায় ভোগান্তিতে পড়েন যাত্রীরা। তবে সার্বিকভাবে কর্মসূচি শান্তিপূর্ণ পরিবেশেই সম্পন্ন হয়।
শিক্ষার্থীদের এই কর্মসূচি সারাদেশে চলমান আন্দোলনেরই অংশ। এইচএসসি পরীক্ষার্থীদের নিয়ে শিক্ষামন্ত্রীর একটি মন্তব্য এবং দুর্যোগপূর্ণ আবহাওয়ার মধ্যেও পরীক্ষা চালিয়ে যাওয়াকে কেন্দ্র করে গত মঙ্গলবার থেকে রাজধানীসহ দেশের বিভিন্ন জেলায় শিক্ষার্থীরা।
