বৃহস্পতিবার | সেপ্টেম্বর ১৭, ২০২৬
প্রচ্ছদ গুলশান লেক ও ইউআরপি ভবন এলাকায় পরিদর্শন কার্যক্রম অনুষ্ঠিত

গুলশান লেক ও ইউআরপি ভবন এলাকায় পরিদর্শন কার্যক্রম অনুষ্ঠিত

স্টাফ রিপোর্টার : ২৯ জুলাই ২০২৬ খ্রি. (বুধবার) সকাল ০৯:০০ ঘটিকায় রাজধানীর গুলশান লেক ও মহাখালীস্থ রাজউক ইউআরপি ভবন এলাকায় এক পরিদর্শন কার্যক্রম অনুষ্ঠিত হয়।

উক্ত পরিদর্শন কার্যক্রমে উপস্থিত ছিলেন গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের মাননীয় প্রতিমন্ত্রী জনাব আহম্মদ সোহেল মনজুর, এমপি এবং রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষ (রাজউক)-এর চেয়ারম্যান জনাব ইঞ্জিনিয়ার মোঃ রিয়াজুল ইসলাম। এছাড়াও রাজউক এর সংশ্লিষ্ট দপ্তরের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।

পরিদর্শনকালে প্রতিমন্ত্রী মহোদয় কালাচাঁদপুর এলাকায় গুলশান লেকের পরিষ্কার-পরিচ্ছন্নতা কার্যক্রম এবং লেকে স্যুয়ারেজ ট্রিটমেন্ট প্ল্যান্ট (STP) স্থাপনের অগ্রগতি সম্পর্কে খোঁজখবর নেন এবং প্রয়োজনীয় দিকনির্দেশনা প্রদান করেন। পরবর্তীতে তিনি গুলশান-২ এর ১৮ নম্বর সড়ক সংলগ্ন লেক এলাকাও পরিদর্শন করেন।

এসময় তিনি লেকসমূহকে দূষণমুক্ত ও পরিবেশবান্ধব রাখার লক্ষ্যে কার্যকর পদক্ষেপ গ্রহণের ওপর গুরুত্বারোপ করেন এবং সংশ্লিষ্ট সকলকে সমন্বিতভাবে কাজ করার নির্দেশনা প্রদান করেন।

পরিদর্শন কার্যক্রমের অংশ হিসেবে মাননীয় প্রতিমন্ত্রী মহোদয় মহাখালীস্থ রাজউক ইউআরপি ভবন পরিদর্শন করেন। সেখানে তিনি কর্মকর্তা-কর্মচারীদের সঙ্গে মতবিনিময় করেন এবং তাদেরকে দায়িত্বশীলতা, স্বচ্ছতা ও জনবান্ধব মনোভাব নিয়ে কাজ করার নির্দেশনা প্রদান করেন।


তিনি আরও বলেন, একটি পরিকল্পিত ও টেকসই নগর গড়ে তুলতে সেবার মানোন্নয়ন এবং জবাবদিহিতা নিশ্চিত করা অত্যন্ত জরুরি।

সোস্যাল মিডিয়াতে দৈনিক জনতা