শাকিলা সুলতানা, ঢাকা: রাজধানীর আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা এবং অপরাধ দমনে কঠোর অবস্থান নিয়েছে পুলিশ। রাজধানীর তুরাগ ও বংশাল থানা এলাকায় পরিচালিত পৃথক বিশেষ অভিযানে বিভিন্ন অপরাধে জড়িত মোট ৩৩ জনকে গ্রেফতার করা হয়েছে।
আজ সোমবার (৩ আগস্ট) ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে জানানো হয়, রবিবার (২ আগস্ট) দিনগত রাতে তুরাগ ও বংশাল থানা পুলিশ নিজ নিজ এলাকার বিভিন্ন অপরাধপ্রবণ পয়েন্টে একযোগে এ অভিযান পরিচালনা করে।
তুরাগ থানায় গ্রেফতার ১৫ জন:
তুরাগ থানা পুলিশের অভিযানে গ্রেফতারকৃত ১৫ জন হলেন— মোঃ মিলন মিয়া (১৯), খাদিজা ইসলাম রীম (৩২), ইউসুফ বিন নাসির জনি (৪৮), মোঃ নুর মোহাম্মদ (১৮), মোঃ শাকিল (২৩), মোঃ কামরুজ্জামান (২৬), মোঃ জুয়েল দেওয়ান (২৩), সামছুল ইসলাম (২৯), মেহেতাব হোসেন রাব্বী (২৮), মোঃ কবির হোসেন (৪৬), রাকিব হাসান শাওন (২২), মোঃ দেলোয়ার হোসেন (৩৩), মোঃ ওয়াজেদ (২২), আব্দুল হালিম (৪২) এবং মোঃ সোহেল রানা (৩২)।
বংশাল থানায় গ্রেফতার ১৮ জন:
অন্যদিকে, বংশাল থানা এলাকার অভিযানে গ্রেফতার করা হয়েছে ১৮ জনকে। তারা হলেন— একরামুল ওরফে কামাল, মোঃ মারুফ হোসাইন, মোঃ হৃদয় দেওয়ান (৩৩), মোঃ তানজিল (৩৩), মোঃ রানা হোসেন (৩৩), সাইফুল আলম পারভেজ (৪০), মোঃ আল মামুন রনি ওরফে ডিকে রনি (৪২), মোঃ রুনাইদ মিয়া (২১), মোঃ সুমন মিয়া (৩২), মোঃ রিয়াজ হোসেন (৩৪), মোঃ ফয়সাল (৩৫), মোছাঃ কামরুন্নাহার কেয়া (২৫), মোঃ সজিব (২৯), মোঃ সালাউদ্দিন (৩০), মোঃ জনি মিয়া আমিন (৪২), সিরাজুল ইসলাম শিপু (৪২), সোহাগ আলী (২১) এবং মোঃ সবুজ (২৫)।
পুলিশ সূত্রে জানা গেছে, গ্রেফতারকৃতদের মধ্যে বিভিন্ন নিয়মিত মামলার আসামি, আদালত কর্তৃক পরোয়ানাভুক্ত (ওয়ারেন্টভুক্ত) পলাতক আসামি এবং সরাসরি নানা ধরনের অপরাধে জড়িত ব্যক্তিরা রয়েছেন।
গ্রেফতারকৃত সকল আসামির বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন রয়েছে বলে জানিয়েছে সংশ্লিষ্ট থানা পুলিশ। অপরাধ দমনে এ ধরনের বিশেষ অভিযান অব্যাহত থাকবে বলেও জানানো হয়।
৩৫
