এসএম সুমন রশিদ, আমতলী (বরগুনা) প্রতিনিধি:
বরগুনার আমতলী উপজেলায় সোনালী লাইফ ইন্সুরেন্স পিএলসি’র মাসিক বিজনেস ডেভেলপমেন্ট (Monthly Business Development Program) সভা অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (৫ আগস্ট) সকাল ১০টায় আমতলী পৌর শহরের সোনালী ব্যাংক শাখা মজুমদার ভবনের তৃতীয় তলায় এ উপলক্ষে এক আলোচনা সভার আয়োজন করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সোনালী লাইফ ইন্সুরেন্স পিএলসি’র ঢাকা ব্রাঞ্চের ব্রাঞ্চ ম্যানেজার মো. কাওসার উদ্দীন।
সভায় আরো উপস্থিত ছিলেন,মো: সুমন, এজেন্ট সোনালী লাইফ ইন্সুরেন্স, আমতলী,মো: মাইনুল ইসলাম রাজু এজেন্ট সোনালী লাইফ ইন্সুরেন্স, আমতলী,
সভায় বক্তব্য দেন সোনালী লাইফ ইন্সুরেন্স পিএলসি’র নারায়ণগঞ্জের ইউনিট ম্যানেজার টিএম জাহাঙ্গীর আলম, আমতলী শাখার এজেন্ট মো. রিজন, মো. আরিফ বিল্লাহ ও মো. ইমরান মোল্লাসহ প্রতিষ্ঠানের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা ও কর্মীরা।
অনুষ্ঠানের আয়োজনে ছিলেন,টিএম জাহাঙ্গীর আলম, ইউনিট ম্যানেজার, নারায়ণগঞ্জ, সোনালী লাইফ ইন্সুরেন্স পিএলসি।
সভায় অর্ধশতাধিক কর্মকর্তা-কর্মচারী ও এজেন্ট অংশগ্রহণ করেন। এ সময় তারা ফুল দিয়ে প্রধান অতিথি মো. কাওসার উদ্দীনকে শুভেচ্ছা ও সংবর্ধনা জানান।
প্রধান অতিথিসহ অন্যান্য বক্তারা বলেন, সোনালী লাইফ ইন্সুরেন্স পিএলসি’র কার্যক্রম আরও গতিশীল ও সম্প্রসারণে সকল কর্মীকে আন্তরিকতা, নিষ্ঠা ও পেশাদারিত্বের সঙ্গে কাজ করার আহ্বান জানান। পাশাপাশি গ্রাহকসেবার মানোন্নয়ন এবং নতুন ব্যবসা সম্প্রসারণে সমন্বিতভাবে কাজ করার ওপর গুরুত্বারোপ করেন বক্তারা।
১১৩
