বৃহস্পতিবার | সেপ্টেম্বর ১৭, ২০২৬
প্রচ্ছদ বিশেষ অভিযানে মিরপুরে পুলিশের হাতে গ্রেফতার ৪১

বিশেষ অভিযানে মিরপুরে পুলিশের হাতে গ্রেফতার ৪১

শাকিলা সুলতানা: রাজধানীর মিরপুরে বিশেষ অভিযান চালিয়ে বিভিন্ন অপরাধে জড়িত থাকার অভিযোগে ৪১ জনকে গ্রেফতার করেছে মিরপুর মডেল থানা পুলিশ। মঙ্গলবার (৪ আগস্ট) থানা এলাকার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়।
পুলিশ সূত্রে জানা গেছে, নিয়মিত মামলা ও বিভিন্ন ধরনের অপরাধমূলক কর্মকাণ্ডে যুক্ত থাকার সুনির্দিষ্ট তথ্যের ভিত্তিতে এই বিশেষ অভিযান চালানো হয়। অভিযানে গ্রেফতার হওয়া আসামিরা হলেন—মোঃ শাহিন মিয়া (২০), মোঃ বিশাল কাজী (১৯), আকতার হোসেন (২১), মোঃ মাহফুজুর রহমান মহান (১৯), মোঃ সাহারুল হোসেন সাকির (২১), মোঃ সাব্বির হোসেন (৩০), মোঃ আহনাফ তাসনিম (২৭), মোঃ সাজিদ হাসান (২৪), সৌরভ সরকার দীপ (১৯), সাকিব হাসান (১৯), মোঃ নাফিউল হাসান ছুমামা (২১), মুক্তারিন (১৯), মোঃ সুমন (২১), মোঃ শহিদুল ইসলাম (২৫), মইনুদ্দিন জিলানী (৩২), মোঃ রিয়াজ (২৭), মোঃ রনি (২৭), মোঃ জয়নাল হোসেন (২৩), মোঃ রিফাতুল ইসলাম (৩৫), মোঃ নজরুল ইসলাম (২৮), তরিকুল ইসলাম সুমন (২৮), মোঃ রাকিব হাওলাদার (২১), মোঃ হাসান (২৮), চন্দন বালা (২৪), মোঃ ইকবাল হোসেন (২০), মোঃ শাকিল মন্ডল (২৫), মোঃ তৌহিদুল ইসলাম (৪১), মোঃ ওবাইদুল (১৯), ইমরান জমাদ্দার (২৩), মোঃ তানজিল ইসলাম (২০), ওমর ফারুক মুনিম (২০), লিমন গাজী লিফাত (২৪), মামুন ইসলাম (২৪), মোঃ সাইমুন (১৯), আল আমিন (৩০), মোঃ মোজাম্মেল খান (২৫), মোঃ মনির হোসেন (৪৫), মোঃ আমির হোসেন (৩২), শাহদাত হোসেন (৩৯), মোঃ মোবারক (২৫) এবং মোঃ শিমুল বিশ্বাস (৩৮)।
মিরপুর মডেল থানা পুলিশ জানায়, এলাকার আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে এবং অপরাধ নিয়ন্ত্রণে এ ধরনের বিশেষ অভিযান অব্যাহত থাকবে। গ্রেফতারকৃত আসামিদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন রয়েছে।

সোস্যাল মিডিয়াতে দৈনিক জনতা