শুক্রবার | সেপ্টেম্বর ১৮, ২০২৬
প্রচ্ছদ সারাদেশ ঘাটাইলে বাসের ধাক্কায় নারীর মৃত্যু

ঘাটাইলে বাসের ধাক্কায় নারীর মৃত্যু

মনোয়ার হোসেন সোহেল ঘাটাইল (টাঙ্গাইল) প্রতিনিধিঃ টাঙ্গাইলে যাত্রীবাহী এমডি সুপার বাসের ধাক্কায় শহিতন (৬০) নামে এক নারী ঘটনাস্থলেই নিহত হয়েছেন। এ ঘটনায় দুর্ঘটনাকবলিত বাসটি জব্দ এবং চালককে আটক করেছে পুলিশ ।

বুধবার (৫ আগস্ট) দুপুরে টাঙ্গাইল-ময়মনসিংহ আঞ্চলিক মহাসড়কের ঘাটাইল কলেজ মোড় চত্বরে এ মর্মান্তিক দুর্ঘটনা ঘটে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, শহিতন মহাসড়ক পার হওয়ার সময় এমডি সুপার নামের একটি যাত্রীবাহী বাস তাকে সজোরে ধাক্কা দেয়। এতে তিনি ঘটনাস্থলেই মারা যান।

খবর পেয়ে ঘাটাইল থানা পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে। পরে দুর্ঘটনায় জড়িত বাসটি জব্দ করে এবং বাসের চালককে আটক করে থানায় নিয়ে আসে ।

ঘাটাইল থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. মোকসেদুর রহমান বলেন,দুর্ঘটনার খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করেছে। দুর্ঘটনায় জড়িত এমডি সুপার বাসটি জব্দ করে থানায় আনা হয়েছে এবং চালককে আটক করা হয়েছে। ঘটনাটি গুরুত্বের সঙ্গে তদন্ত করা হচ্ছে। এ বিষয়ে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

সোস্যাল মিডিয়াতে দৈনিক জনতা