বৃহস্পতিবার | সেপ্টেম্বর ১৭, ২০২৬
প্রচ্ছদ ভারত ভারতীয় ভিসা পাইয়ে দেওয়া নিয়ে প্রতারণা, হাই কমিশনের সতর্কবার্তা

ভারতীয় ভিসা পাইয়ে দেওয়া নিয়ে প্রতারণা, হাই কমিশনের সতর্কবার্তা

স্টাফ রিপোর্টার : বাংলাদেশে ভারতীয় হাই কমিশন অভিযোগ পেয়েছে যে, হাই কমিশনের কর্মকর্তা হিসেবে পরিচয় দিয়ে প্রতারকচক্র বিভিন্ন ব্যক্তির সঙ্গে যোগাযোগ করে অর্থের বিনিময়ে ভিসা বা অন্যান্য কনস্যুলার পরিষেবা পাইয়ে দেওয়ার মিথ্যা প্রতিশ্রুতি দিচ্ছে।
ঢাকার হাই কমিশন থেকে এক বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, কোনো কর্মকর্তা কখনোই ভিসা প্রদান করার প্রস্তাব দিতে বা অর্থ দাবি করার উদ্দেশ্যে ফোন, হোয়াটসঅ্যাপ, সোশ্যাল মিডিয়া বা ইমেইলের মাধ্যমে আপনার সঙ্গে যোগাযোগ করবেন না। সকল ভিসা আবেদনই নির্ধারিত কার্যপদ্ধতি কঠোরভাবে অনুসরণ করে নিষ্পত্তি করা হয়ে থাকে।
যদি কোন প্রতারকের কাছ থেকে এই ধরণের কোনো ফোনকল, মেসেজ বা প্রস্তাব পান। তবে কোনো অর্থ প্রদান করবেন না। বা আপনার ব্যক্তিগত বা আর্থিক তথ্য শেয়ার করবেন না।
ফোনকলকারীর ফোন নম্বর, স্ক্রিনশট অথবা অন্যান্য প্রাসঙ্গিক তথ্যসহ ঘটনাটি অবিলম্বে তা visa.dhaka@mea.gov.in ইমেইলে ভারতীয় হাই কমিশন, ঢাকা-কে জানিয়ে দিতে বলা হয়েছে।
ঢাকার ভারতীয় হাই কমিশন আরও জানিয়েছে, অনুগ্রহ করে এ ব্যাপারে সতর্ক থাকুন এবং এই ধরণের প্রতারণামূলক কার্যকলাপ থেকে অন্যদেরকে সুরক্ষিত রাখার জন্য সচেতনতা ছড়িয়ে দেওয়ার ক্ষেত্রে সহায়তা করুন।

সোস্যাল মিডিয়াতে দৈনিক জনতা