আমতলী (বরগুনা) প্রতিনিধি: বরগুনার আমতলী উপজেলায় যথাযোগ্য মর্যাদায় জুলাই গণঅভ্যুত্থান দিবস পালিত হয়েছে।
বুধবার(৫ আগস্ট)বিকেল ৪টায় উপজেলা পরিষদ মিলনায়তনে উপজেলা প্রশাসনের আয়োজনে জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
এ সময় উপস্থিত ছিলেন,আমতলী উপজেলা নির্বাহী অফিসার মো:আমতলী উপজেলা বিএনপির সাবেক সভাপতি মো. জালাল উদ্দিন ফকির,আমতলী উপজেলা বিএনপির সাবেক সদস্য সচিব মো. তুহিন মৃধা, পৌর বিএনপির সভাপতি জালাল আহম্মেদ খান, আমতলী পৌর যুবদলের সাবেক আহবায়ক মো: কবির উদ্দিন ফকির,ইসলামী আন্দোলন বাংলাদেশ আমতলী শাখার সভাপতি মাওলানা ওমর ফারুক জিহাদীসহ বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও প্রশাসনিক ব্যক্তিবর্গ।
আরো জুলাই যোদ্ধাদের মধ্যে গুলিবিদ্ধ মো: রাব্বি,প্রিতম কুমার।
আলোচনা সভায় বক্তারা জুলাই গণঅভ্যুত্থানের তাৎপর্য তুলে ধরে শহীদদের আত্মত্যাগের প্রতি গভীর শ্রদ্ধা জানান এবং গণতন্ত্র, ন্যায়বিচার ও মানুষের অধিকার প্রতিষ্ঠায় ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান।
অনুষ্ঠানটি সঞ্চালনা করেন আমতলী উপজেলা প্রশাসন। শেষে জুলাই গণঅভ্যুত্থানে শহীদদের স্মরণে বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়।
৪৯
