বৃহস্পতিবার | সেপ্টেম্বর ১৭, ২০২৬
প্রচ্ছদ সারাদেশ চট্টগ্রাম বহিঃনোঙরে দুই বাণিজ্যিক জাহাজের সংঘর্ষ,সাথে সাথে উদ্ধার কার্যক্রম পরিচালনা করে কোস্ট গার্ড

চট্টগ্রাম বহিঃনোঙরে দুই বাণিজ্যিক জাহাজের সংঘর্ষ,সাথে সাথে উদ্ধার কার্যক্রম পরিচালনা করে কোস্ট গার্ড

রকসী সিকদার, চট্টগ্রাম প্রতিনিধি: চট্টগ্রাম বহিঃনোঙরে দুই বাণিজ্যিক জাহাজের সংঘর্ষের ঘটনা ঘটে।নোঙররত একটি বাণিজ্যিক জাহাজকে নিয়ন্ত্রণ হারিয়ে আরেক টি জাহাজের সঙ্গে সংঘর্ষে এই ঘটনা ঘটে।তবে তাৎক্ষণিক উদ্ধার ও সহায়তা কার্যক্রম পরিচালনা করেছে বাংলাদেশ কোস্ট গার্ড।

আজ শুক্রবার (১৪ আগষ্ট) দুপুর ১২ টায় চট্টগ্রাম বহিঃনোঙরের আলফা এলাকায় মার্শাল আইল্যান্ডের পতাকাবাহী ওয়েল ট্যাংকার SEA SPIKE নিয়ন্ত্রণ হারিয়ে নোঙররত অপর একটি বাণিজ্যিক জাহাজ SUN SHINE-এর সঙ্গে সংঘর্ষের ঘটনা ঘটে। এতে SEA SPIKE জাহাজটি ব্যাপক ক্ষতিগ্রস্ত হয় এবং জাহাজের শিপসাইড ফেটে ইঞ্জিনরুমে পানি প্রবেশ করে।

এবিষয়ে বাংলাদেশ কোস্ট গার্ডের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সাব্বির আলম সুজন জানান
বহিঃনোঙরে দুই বাণিজ্যিক জাহাজের সংঘর্ষের বিষয়টি জানার সাথে সাথে চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষের ভেসেল ট্রাফিক ম্যানেজমেন্ট ইনফরমেশন সিস্টেমের মাধ্যমে বাংলাদেশ কোস্ট গার্ডকে অবহিত করা হয়।

প্রাপ্ত তথ্যের ভিত্তিতে তাৎক্ষণিকভাবে অপারেশন ‘সুরক্ষা’-এ নিয়োজিত কোস্ট গার্ড জাহাজ সোনাদিয়া, টাগ প্রমত্ত এবং একটি উচ্চগতিসম্পন্ন বোটযোগে উদ্ধারকারী দল ঘটনাস্থলে পৌঁছে প্রয়োজনীয় উদ্ধার ও সহায়তা কার্যক্রম পরিচালনা করে। যেকোনো জরুরি পরিস্থিতিতে দ্রুত সাড়া প্রদানের লক্ষ্যে কোস্ট গার্ড জাহাজ সোনাদিয়া দুর্ঘটনাকবলিত জাহাজের পাশে অবস্থান করে নিয়মিত যোগাযোগ ও পরিস্থিতি পর্যবেক্ষণ অব্যাহত রেখেছে।

সোস্যাল মিডিয়াতে দৈনিক জনতা