শনিবার | সেপ্টেম্বর ১৯, ২০২৬
প্রচ্ছদ সারাদেশ ভালুকায় রাস্তা পারাপারের সময় ট্রাক চাপায় বৃদ্ধ নিহত

ভালুকায় রাস্তা পারাপারের সময় ট্রাক চাপায় বৃদ্ধ নিহত

তমাল কান্তি সরকার, ভালুকা,প্রতিনিধিঃ ময়মনসিংহের ভালুকায় রাস্তা পারাপারের সময় ট্রাক চাপায় উপজেলার ও উথুরা ইউনিয়নের বনগাঁও গ্রামে সামছুর রহমান (৭০) নিহত হয়েছে।

১৫ আগস্ট শনিবার রাত ৮ টার দিকে ঢাকা ময়মনসিংহ মহাসড়কে উপজেলার ভরাডোবা বাসস্ট্যান্ড এলাকায় দিয়ে রাস্তা পারাপারের সময় তাকে অজ্ঞাত একটি ট্রাক চাপা দিলে
ঘটনাস্থলেই তিনি নিহত হন। খবর পেয়ে স্থানীয় ফায়ার সার্ভিস ও পুলিশ ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করেছে।

সোস্যাল মিডিয়াতে দৈনিক জনতা