শুক্রবার | সেপ্টেম্বর ১৮, ২০২৬
প্রচ্ছদ সারাদেশ নবীগঞ্জে পানিতে ডুবে এক শিশুর মর্মান্তিক মৃত্যু

নবীগঞ্জে পানিতে ডুবে এক শিশুর মর্মান্তিক মৃত্যু

মোঃ আবু তালেব নবীগঞ্জ : হবিগঞ্জের নবীগঞ্জ পৌর এলাকার তিমিরপুর গ্রামে নানার বাড়িতে বেড়াতে এসে রেদোয়ান মিয়া(২) নামের শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে, এই ঘটনায় পরিবারে শোকের ছায়া বইছে, সুত্রে জানা যায়

গত (১৫-আগষ্ট) রোজ শনিবার আনুমানিক চার ঘটিকার সময় এই দুর্ঘটনা ঘটে, নিহত রেদোয়ান মিয়া সুনামগঞ্জের রওয়াইল এলাকার কামরুজ্জামান ও ফুলই বেগম দম্পতির ছেলে,এবং তিমিরপুর গ্রামের ধনই মিয়ার নাতী

স্থানীয় ও পারিবারিক সূত্রে জানা যায়, শনিবার বিকেল সাড়ে তিনটা থেকে চারটার মধ্যে এই দুর্ঘটনা ঘটে, পরিবারের সদস্যদের অজান্তে রেদোয়ান ঘর থেকে খেলাধুলার উদ্দেশ্যে বেড়িয়ে যায়। কিছুক্ষণ পর তাকে দেখতে না পেয়ে পরিবারের সদস্যরা বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করেন, পরে বাড়ির পার্শ্ববর্তী পুকুরে শিশুটিকে ভাসমান অবস্থায় পড়ে থাকতে দেখতে পায়, পরে পরিবারের সদস্য ও স্থানীয় লোকজন দ্রুত তাকে উদ্ধার করে নবীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান,সেখানে কর্তব্যরত চিকিৎসক পরীক্ষা করে শিশুটিকে মৃত ঘোষণা করেন।

এদিকে মাত্র দুই বছরের শিশুর এমন মর্মান্তিক মৃত্যুতে পরিবার ও স্বজনদের মধ্যে নেমে এসেছে শোকের ছায়া। কান্নায় ভারী হয়ে উঠেছে নানাবাড়ির পরিবেশ। শিশুটির আকস্মিক মৃত্যুতে এলাকায়ও নেমে এসেছে শোকের আবহ।
পরিবারের সদস্যদের অজান্তে পুকুরের পানিতে পড়ে শিশুটির মৃত্যু হয়েছে বলে প্রাথমিকভাবে জানা গেছে।

সোস্যাল মিডিয়াতে দৈনিক জনতা