শনিবার | সেপ্টেম্বর ১৯, ২০২৬
প্রচ্ছদ সারাদেশ খাগড়াছড়িতে বিএনপি নেতার ছেলে আওয়ামীলীগের সক্রিয় কর্মী জহিরুল সহ আটক দুই

খাগড়াছড়িতে বিএনপি নেতার ছেলে আওয়ামীলীগের সক্রিয় কর্মী জহিরুল সহ আটক দুই

খাগড়াছড়ি প্রতিনিধি; খাগড়াছড়ি সদর থানাধীন গঞ্জপাড়া এবং সবুজবাগ এলাকায় অভিযান পরিচালনা করিয়া নিষিদ্ধ ঘোষিত সংগঠনের সদস্য মোঃ জহিরুল ইসলাম ফরাজী (২১), ও আহনাফ তাহমিদ তামিম (১৭), নামের দুই যুবক আটক।

আটক জহিরুল সদরের কলেজ গেইট এলাকার বাসিন্দা সাবেক জেলা স্বেচ্ছাসেবক দল নেতা ও ২ নং ওয়ার্ড বিএনপি’র যুগ্ম সম্পাদক সাইদুল ইসলাম
এর একমাত্র ছেলে।
তামিম তালুকদার পাড়া এলাকার বাসিন্দা জহুর আহমেদ এর ছোট ছেলে।

সোমবার (১৭ আগস্ট) ভোর রাতে সদর থানা পুলিশ গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করেন।

বর্ণিত আসামীদ্বয় নিষিদ্ধ সংগঠন আওয়ামীলীগের বিভিন্ন মিছিল মিটিং এ অংশগ্রহনের ছবি ও সামাজিক যোগাযোগ মাধ্যম ফেইজবুকের সংগঠনের বিভিন্ন পোস্ট পাওয়া যায়।

আটককৃত আসামীদের খাগড়াছড়ি থানার এফআইআর নং-০৯, তারিখ-১৭/০৭/২০২৬ইং, ধারা- সন্ত্রাস বিরোধী আইন ২০০৯ (সংশোধীত-২০১৩) এর ৬(২)/৭/৯/১২/১৪ এবং খাগড়াছড়ি সদর থানার এফআইআর নং-১৩, তারিখ- ২৪ মার্চ, ২০২৬; ধারা-সন্ত্রাস বিরোধী আইন ২০০৯ (সংশোধীত-২০১৩) এর ৬(২)/৭/৮/১১/১৪/৯/১৩/১২ মামলায় বিজ্ঞ আদালতে সোর্পদ করা হয়েছে। খাগড়াছড়ি সদর থানা পুলিশের এই ধরনের অভিযান অব্যাহত থাকবে।

সোস্যাল মিডিয়াতে দৈনিক জনতা