বৃহস্পতিবার | সেপ্টেম্বর ১৭, ২০২৬
প্রচ্ছদ সারাদেশচট্টগ্রাম চট্টগ্রামের আনোয়ারায় রক্তাক্ত অবস্থায় মা-মেয়ের লাশ উদ্ধার

চট্টগ্রামের আনোয়ারায় রক্তাক্ত অবস্থায় মা-মেয়ের লাশ উদ্ধার

রকসী সিকদার, চট্টগ্রাম থেকে : চট্টগ্রামের ‎আনোয়ারা উপজেলার পরৈকোড়া ইউনিয়নে নিজ বাড়ি থেকে রক্তাক্ত অবস্থায় মা ও মেয়ের মরদেহ উদ্ধার করেছে থানা পুলিশ।পরিবারের ৫ বছর বয়সী আরেক শিশু গুরুতর আহত অবস্থায় চিকিৎসাধীন রয়েছে বলে জানা যায়।

গত ‎শনিবার (১৩ জুন) দিবাগত রাত সাড়ে ১১টার দিকে আনোয়ারার পরৈকোড়া ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডের চেনামতি বড়ুয়া পাড়া এলাকায় এ মর্মান্তিক ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানা যায়, রাতে চিৎকার শুনে প্রতিবেশীরা ঘটনাস্থলে ছুটে গেলে এনি বড়ুয়া সহ তার ছেলেকে রক্তাক্ত অবস্থায় ঘরের দরজার সামনে পড়ে থাকতে দেখা যায়। ঘরে ঢুকলে শিশু প্রিয়ন্তী বড়ুয়ার রক্তাক্ত দেহ দেখতে পান।পরে স্থানীয়রা তাদের উদ্ধার করে হাসপাতালে নেওয়ার সময় এনি বড়ুয়ার মৃত্যু হয়। পরে স্থানীয়রা পুলিশকে খবর দিলে আনোয়ারা থানা পুলিশ ঘটনাস্থলে আসেন।

নিহতরা সুজন বড়ুয়ার স্ত্রী এনি বড়ুয়া (৪০) এবং তাদের মেয়ে প্রিয়ন্তী বড়ুয়া (১৬)। এ ঘটনায় আহত হয়েছে তাদের ছেলে পিয়াস বড়ুয়া (৫)। সুজন বড়ুয়া চট্টগ্রাম শহরে খাতুনগঞ্জে নিরাপত্তাকর্মী হিসেবে কর্মরত বলে জানা যায়।

এবিষয়ে নিহতের স্বামী সুজন বলেন চট্টগ্রাম শহরে কর্মস্থলে ছিলাম। রাতে ফোন পেয়ে বাড়িতে এসে স্ত্রী ও মেয়ের মরদেহ দেখতে পাই।এসময় তিনি দাবি করে বলেন প্রতিবেশী লিমন বড়ুয়া তেজপ্রিয়র সঙ্গে তার আর্থিক লেনদেন ছিল এবং এ ঘটনার সঙ্গে তার সম্পৃক্ততা থাকতে পারে।এছাড়া মৃত্যুর আগে তার স্ত্রী লিমন বড়ুয়ার নাম উল্লেখ করেছেন বলেও তিনি দাবি করেন।

‎এ বিষয়ে আনোয়ারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জুনায়েত চৌধুরীরের সাথে মুঠোফোনে যোগাযোগ করা হলে তিনি বলেন খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মা ও মেয়ের মরদেহ উদ্ধার করে। মরদেহ দুটি ময়নাতদন্তের জন্য পাঠানোর প্রস্তুতি চলছে। ঘটনার রহস্য উদঘাটন ও জড়িতদের গ্রেপ্তারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে। পুলিশ ঘটনার প্রকৃত কারণ অনুসন্ধানে তদন্ত শুরু করেছে।

সোস্যাল মিডিয়াতে দৈনিক জনতা