শুক্রবার | সেপ্টেম্বর ১৮, ২০২৬
প্রচ্ছদ সারাদেশ মঠবাড়িয়ায় নানাবাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে দই ভাইয়ের মর্মান্তিক মৃত্যু

মঠবাড়িয়ায় নানাবাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে দই ভাইয়ের মর্মান্তিক মৃত্যু

পিরোজপুর প্রতিনিধি: পিরোজপুরের মঠবাড়িয়া উপজেলার ভেচকি গ্রামে নানাবাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে দুই সহোদর শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে। এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

নিহতরা হলো খাগড়াছড়ি জেলার বাসিন্দা আব্দুর রহমান (৮) ও তার ছোট ভাই আব্দুর রহিম (৩)। তারা পরিবারের সঙ্গে ৬ নং টিকিকাটা ইউনিয়নের ভেচকি গ্রামে তাদের নানা মিরাজ মিয়ার বাড়িতে বেড়াতে এসেছিল।

স্থানীয় সূত্রে জানা যায়, শুক্রবার কোনো এক সময় খেলাধুলার ছলে অসাবধানতাবশত দুই ভাই পানিতে পড়ে যায়। পরিবারের সদস্যরা তাদের খোঁজাখুঁজির একপর্যায়ে উদ্ধার করে দ্রুত মঠবাড়িয়া সরকারি হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন।

সন্ধ্যা সাড়ে ৭টার দিকে মঠবাড়িয়া সরকারি হাসপাতালের বেডে দুই শিশুর নিথর দেহ দেখে স্বজনদের আহাজারিতে হৃদয়বিদারক পরিবেশের সৃষ্টি হয়। এ মর্মান্তিক ঘটনায় পরিবার, স্বজন এবং স্থানীয়দের মধ্যে গভীর শোকের সৃষ্টি হয়েছে।

 

সোস্যাল মিডিয়াতে দৈনিক জনতা