শুক্রবার | সেপ্টেম্বর ১৮, ২০২৬
প্রচ্ছদ পলাশে কাভার্ডভ্যানের ধাক্কায় কিশোর নিহত

পলাশে কাভার্ডভ্যানের ধাক্কায় কিশোর নিহত

নরসিংদী প্রতিনিধি : নরসিংদীর পলাশে কাভার্ডভ্যানের ধাক্কায় সায়েম মিয়া (১৭) নামে এক তরুণ নিহত হয়েছে| গত শনিবার রাতে পলাশ উপজেলার ডাংগা বকুলতলা এলাকায় এ দুর্ঘটনা ঘটে|

নিহত সায়েম মিয়া ডাংগা ইউনিয়নের ডাংগা বাজারের মালদ্বীপ প্রবাসী শামীম মিয়ার ছেলে| সে ডাংগা দাখিল মাদ্রাসার ছাত্র|

স্থানীয়রা জানান, শনিবার রাত সাড়ে ৯ টায় সায়েম মিয়া ডাংগার বকুলতলা এলাকার সামনের সড়ক দিয়ে সাইকেল চালিয়ে বাসায় ফিরছিলেন| এসময় পিছন থেকে বেপরোয়া গতির “প্রাণ আরএফএল” এর একটি কাভার্ডভ্যান তাকে ধাক্কা দেয়| এতে ঘটনাস্থলেই ছিটকে পড়ে তার মৃত্যু হয়| দুর্ঘটনার পর দ্রুত কাভার্ডভ্যান চালক পালিয়ে যায়| পরে স্থানীয়রা কাভার্ডভ্যানটি পাঁচদোনা থেকে জব্দ করেন|

পলাশ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শাহেদ আল মামুন জানান, নিহতের পরিবারের পক্ষ থেকে এখনো পর্যন্ত কোনো লিখিত অভিযোগ পাওয়া যায়নি| এ ঘটনায় আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে|

সোস্যাল মিডিয়াতে দৈনিক জনতা