৪৯
ভালুকা প্রতিনিধি: ময়মনসিংহের ভালুকা উপজেলার মেদুয়ারী ইউনিয়নে জাতীয় ভিটামিন-এ প্লাস ক্যাম্পেইনের উদ্বোধন করা হয়েছে। উদ্বোধন করেন ভালুকা উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা আসিফ আহাম্মেদ রাজীব।
এ সময় তিনি বলেন, শিশুদের অপুষ্টি প্রতিরোধ, রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি এবং সুস্থ বিকাশ নিশ্চিত করতে ভিটামিন-এ ক্যাপসুল অত্যন্ত গুরুত্বপূর্ণ। তাই নির্ধারিত বয়সী সকল শিশুকে ভিটামিন-এ ক্যাপসুল খাওয়ানোর জন্য তিনি অভিভাবকদের প্রতি আহ্বান জানান।
ক্যাম্পেইনের উদ্বোধনী অনুষ্ঠানে স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা বিভাগের কর্মকর্তা-কর্মচারী, স্থানীয় জনপ্রতিনিধি, স্বাস্থ্যকর্মী এবং সেবাগ্রহীতারা উপস্থিত ছিলেন। উপজেলার বিভিন্ন কেন্দ্রেও নির্ধারিত বয়সী শিশুদের মাঝে ভিটামিন-এ ক্যাপসুল খাওয়ানো হচ্ছে।
