শুক্রবার | সেপ্টেম্বর ১৮, ২০২৬
প্রচ্ছদ জাতীয় যশোরের শার্শায় নতুন ওসি শামিনুল হক’র যোগদান

যশোরের শার্শায় নতুন ওসি শামিনুল হক’র যোগদান

বেনাপোল প্রতিনিধি : যশোরের শার্শা থানায় নবাগত অফিসার ইনচার্জ (ওসি) হিসেবে যোগদান করেছেন শামিনুল হক। রবিবার (২৮ জুন) সন্ধ্যায় তিনি আনুষ্ঠানিক ভাবে দায়িত্ব গ্রহণ করেন। এর আগে তিনি বাগেরহাটের শরণখোলা থানায় কর্মরত ছিলেন।

দায়িত্ব গ্রহণের পরপরই নবাগত ওসি থানার সার্বিক কার্যক্রম পরিদর্শন করেন এবং দায়িত্বপ্রাপ্ত পুলিশ সদস্যদের সঙ্গে মতবিনিময় করেন। তিনি সবাইকে পেশাগত দায়িত্ব নিষ্ঠা ও সততার সঙ্গে পালনের নির্দেশনা দেন।
এসময় তিনি বলেন, শার্শা থানার আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা, অপরাধ নির্মূল, মাদক নিয়ন্ত্রণ এবং সাধারণ মানুষের নিরাপত্তা নিশ্চিত করতে সকল শ্রেণি-পেশার মানুষের সহযোগিতা কামনা করছি।

সোস্যাল মিডিয়াতে দৈনিক জনতা