শুক্রবার | সেপ্টেম্বর ১৮, ২০২৬
প্রচ্ছদ সারাদেশ কক্সবাজার জেলা পুলিশের উদ্যোগে আইফোনসহ ৬০টি হারানো মোবাইল উদ্ধার, মালিকদের কাছে হস্তান্তর

কক্সবাজার জেলা পুলিশের উদ্যোগে আইফোনসহ ৬০টি হারানো মোবাইল উদ্ধার, মালিকদের কাছে হস্তান্তর

রিয়াজ উদ্দিন, কক্সবাজার প্রতিনিধি: কক্সবাজার জেলা পুলিশের সাইবার ক্রাইম মনিটরিং সেল ও আইসিটি শাখার উদ্যোগে হারিয়ে যাওয়া আইফোনসহ বিভিন্ন ব্র্যান্ডের মোট ৬০টি মোবাইল ফোন উদ্ধার করে প্রকৃত মালিকদের কাছে হস্তান্তর করা হয়েছে।

শনিবার (২৫ জুলাই) পুলিশ সুপারের কার্যালয়ে আয়োজিত অনুষ্ঠানে জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাদের উপস্থিতিতে উদ্ধারকৃত মোবাইল ফোনগুলো মালিকদের হাতে তুলে দেওয়া হয়।
জেলা পুলিশ জানায়, ভুক্তভোগীদের সাধারণ ডায়েরি (জিডি) এবং প্রযুক্তিগত অনুসন্ধানের মাধ্যমে সাইবার ক্রাইম মনিটরিং সেল ও আইসিটি শাখা হারিয়ে যাওয়া মোবাইল ফোনগুলো উদ্ধার করতে সক্ষম হয়। ফোন ফিরে পেয়ে মালিকরা জেলা পুলিশের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন।
পুলিশ আরও জানায়, উদ্ধারকৃত কিছু মোবাইল ফোনের জিডিতে দেওয়া মোবাইল নম্বর বর্তমানে বন্ধ থাকায় সংশ্লিষ্ট মালিকদের সঙ্গে যোগাযোগ করা সম্ভব হয়নি। তাই যেসব ব্যক্তি তাদের হারানো ফোন এখনো সংগ্রহ করেননি, তাদের আইএমইআই (IMEI) নম্বর মিলিয়ে জাতীয় পরিচয়পত্র (এনআইডি) এবং ফোন ক্রয়ের রসিদ (ক্যাশ মেমো)সহ প্রয়োজনীয় কাগজপত্র নিয়ে কক্সবাজার পুলিশ সুপারের কার্যালয়ের আইসিটি শাখায় যোগাযোগ করার অনুরোধ জানানো হয়েছে।
জেলা পুলিশের পক্ষ থেকে জানানো হয়, নাগরিকদের হারানো সম্পদ উদ্ধারে এ ধরনের কার্যক্রম ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

সোস্যাল মিডিয়াতে দৈনিক জনতা