সোমবার | নভেম্বর ২৩, ২০২৬
প্রচ্ছদ রাজনীতি আশুলিয়ায় গণঅভ্যুত্থানের দ্বিতীয় বার্ষিকীতে জামায়াতের দোয়া ও স্মরণ সমাবেশ

আশুলিয়ায় গণঅভ্যুত্থানের দ্বিতীয় বার্ষিকীতে জামায়াতের দোয়া ও স্মরণ সমাবেশ

জাহাঙ্গীর আলম রাজু, আশুলিয়া প্রতিনিধি: ঐতিহাসিক ছাত্র-জনতার গণঅভ্যুত্থানের দ্বিতীয় বার্ষিকী উপলক্ষে আশুলিয়ায় শহীদদের স্মরণে ও আহতদের দ্রুত সুস্থতা কামনায় দোয়া ও স্মরণ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। সোমবার (২৭ জুলাই) বিকেল সাড়ে ৪টায় বাংলাদেশ জামায়াতে ইসলামী আশুলিয়া থানা শাখার উদ্যোগে বাইপাইল এলাকার বগাবাড়ী স্ট্যান্ডে এই সমাবেশের আয়োজন করা হয়। সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় মজলিশে শুরা সদস্য ও ঢাকা জেলা আমীর মাওলানা মুহাম্মদ দেলোয়ার হোসাইন।

আশুলিয়া থানা আমীর অধ্যক্ষ বশির আহম্মেদের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন: মাওলানা মুহাম্মদ আফজাল হোসাইন (কেন্দ্রীয় মজলিশে শুরা সদস্য ও ঢাকা জেলা সেক্রেটারি) অ্যাডভোকেট মো. শহিদুল ইসলাম (ঢাকা জেলা আইন আদালত বিভাগীয় সেক্রেটারি)
মো. হাসান মাহবুব মাস্টার (ঢাকা জেলা রাজনৈতিক বিভাগীয় সেক্রেটারি) মো. লুৎফর রহমান মোল্লা (ঢাকা জেলা সাংস্কৃতিক বিভাগীয় সেক্রেটারি)

সমাবেশে বক্তারা আন্দোলন চলাকালে জীবন উৎসর্গকারী শহীদদের আত্মার মাগফিরাত কামনা করেন এবং চিকিৎসাধীন আহতদের দ্রুত সুস্থতার জন্য বিশেষ দোয়া প্রার্থনা করেন। বক্তারা বলেন, শহীদদের এই মহান আত্মত্যাগ তখনই সার্থক হবে যখন দেশে ন্যায়বিচার ও সাম্য প্রতিষ্ঠিত হবে। দেশ গঠনে এবং জাতীয় ঐক্য বজায় রাখতে সাধারণ মানুষকে নিজ নিজ অবস্থান থেকে দায়িত্বশীল ভূমিকা রাখার আহ্বান জানান নেতারা। অনুষ্ঠানের শেষ পর্যায়ে শহীদদের স্মরণে এবং দেশ ও জাতির কল্যাণ কামনা করে এক বিশেষ মোনাজাত পরিচালনা করা হয়। সমাবেশে আশুলিয়া থানা জামায়াতের স্থানীয় নেতাকর্মীরা ছাড়াও বিভিন্ন স্তরের সাধারণ জনতা অংশ নেন।

 

সোস্যাল মিডিয়াতে দৈনিক জনতা