বৃহস্পতিবার | সেপ্টেম্বর ১৭, ২০২৬
প্রচ্ছদ বিশ্ব কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালী ইরানেরই থাকবে

কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালী ইরানেরই থাকবে

ইরানের উপ-পররাষ্ট্রমন্ত্রী কাজেম গারিবাবাদি শনিবার বলেছেন, কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালী ইরানেরই থাকবে। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প শিগগিরই এই জলপথকে যুক্তরাষ্ট্রের ভূখণ্ড হিসেবে ঘোষণা করার কথা বলার পর তিনি এ মন্তব্য করেন।

খবর বার্তা সংস্থা এএফপি’র।

সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে গারিবাবাদি বলেন, ‘হরমুজ প্রণালী ইরানের ছিল, ইরানের আছে এবং ইরানেরই থাকবে।’ তিনি আরও বলেন, এই গুরুত্বপূর্ণ নৌপথ ইরানের সিদ্ধান্তেই খোলা ও বন্ধ হবে।

এর আগে শুক্রবার মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছিলেন, ইরানকে পরাজিত করার পর খুব শিগগিরই তিনি হরমুজ প্রণালীকে যুক্তরাষ্ট্রের ভূখণ্ড হিসেবে ঘোষণা করবেন।

সোস্যাল মিডিয়াতে দৈনিক জনতা