হবিগঞ্জে দৈনিক জনতা পত্রিকার প্রতিনিধি সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। এ সময় উপস্থিত ছিলেন দৈনিক জনতা পত্রিকার মফস্বলের ইনচার্জ মোঃ জাহাঙ্গীর খান বাবু, এবং সাংবাদিক মোঃ লিটন পাঠানের নেতৃত্বে আরও উপস্থিত ছিলেন, মোঃ হাফিজ আহমদ তালুকদার চুনারুঘাট (হবিগঞ্জ) প্রতিনিধি, মহিউদ্দিন আহমেদ রিপন লাখাই (হবিগঞ্জ) প্রতিনিধি মোঃ নাঈম আহমেদ শায়েস্তাগঞ্জ (হবিগঞ্জ) প্রতিনিধি, মোঃ কাউছার মাহদী, বাহুবল (হবিগঞ্জ) প্রতিনিধি, মোঃ আবু তালেব নবীগঞ্জ (হবিগঞ্জ) প্রতিনিধি, মোঃ রাসেল ঠাকুর, বানিয়াচং (হবিগঞ্জ) প্রতিনিধি, মোঃ আশিকুর রহমান আজমিরীগঞ্জ (হবিগঞ্জ) প্রতিনিধি।
শনিবার (১৫-আগস্ট) ২০২৬ইং সকাল ৯-টায় হবিগঞ্জ সদরে, এই প্রতিনিধি সম্মেলন অনুষ্ঠিত হয়। বক্তব্যের শুরুতে দৈনিক জনতা পত্রিকার সম্পাদক মোঃ ওবায়দুর রহমান শাহীন মহোদয়ের পক্ষ থেকে দৈনিক জনতা পত্রিকার হবিগঞ্জ জেলার সকল প্রতিনিধিকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানান, মফস্বল ইনচার্জ জাহাঙ্গীর খান বাবু বলেন, সাংবাদিকরা হচ্ছে সমাজের আয়না এবং জাতির বিবেক। সাংবাদিকদের লেখনিতে দেশ ও জাতির ভাগ্য উন্নয়ন ক্ষেত্রে ভমিকা রাখছে। এ মহান পেশা সৎ সাহসে ধরে রাখার জন্য বিভিন্ন দিকনির্ধেশনা মূলক বক্তব্য তুলে ধরা হয়।
