শুক্রবার | সেপ্টেম্বর ১৮, ২০২৬
প্রচ্ছদ সারাদেশ খাগড়াছড়ি জেল পলাতক আসামী শফিকুল চট্টগ্রাম থেকে গ্রেফতার

খাগড়াছড়ি জেল পলাতক আসামী শফিকুল চট্টগ্রাম থেকে গ্রেফতার

খাগড়াছড়ি প্রতিনিধি; খাগড়াছড়ি সদর থানা পুলিশের যৌথ অভিযানে খাগড়াছড়ি জেলা কারাগার থেকে পলাতক ওয়ারেন্টভুক্ত আসামী গ্রেফতার। বৃহস্পতিবার (২০ আগস্ট) রাতে তাকে চট্টগ্রাম থেকে আটক করা হয়েছে।

খাগড়াছড়ি সদর থানা পুলিশ সিএমপি চট্টগ্রামের কোতোয়ালী থানাথীন লালখান বাজার এলাকায় যৌথ অভিযান পরিচালনা করিয়া খাগড়াছড়ি জেলা কারাগার থেকে পলাতক ওয়ারেন্টভুক্ত আসামী সদরের ইসলামপুর এলাকার বাসিন্দা মৃত: নুরুল ইসলাম এর ছেলে মোঃ শফিকুল ইসলাম (২৪),কে আটক করা হয়েছে। সে ২০২৫ সালের নভেম্বর মাসে খাগড়াছড়ি জেলা কারাগারে আটক থাকাকালীন সুকৌশলে জেল খানার বাউন্ডারি ওয়াল পার হয়ে পালিয়ে যায়। দীর্ঘদিন যাবত সে পলাতক ছিল।

আটককৃত আসামী মোঃ শফিকুল ইসলাম (২৪), কে খাগড়াছড়ি থানার এফআইআর নং-০৫, জিআর- ১০২/২৫, ধারা- ২২৪/৫১১ পেনাল কোড মূলে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে। খাগড়াছড়ি সদর থানা পুলিশের এই ধরনের অভিযান অব্যাহত থাকবে।

সোস্যাল মিডিয়াতে দৈনিক জনতা