মো. আব্দুল জব্বার, ফুলবাড়িয়া (ময়মনসিংহ) প্রতিনিধি : ময়মনসিংহের ফুলবাড়িয়া উপজেলার কুশমাইল ইউনিয়নের ধামর এলাকায় ফাঁসিতে ঝুলে দুইজনের আত্মহত্যার খবর পাওয়া গেছে। গত রবিবার (২৩ আগস্ট) সকালে ধামর উচ্চ বিদ্যালয় সংলগ্ন একটি কাঠাল গাছে আব্দুস সালাম (৬৫) এর ঝুলন্ত লাশ দেখতে পায় স্থানীয়রা। তার পিতার নাম শাহ আলম। ধামর বেলতলী বাজার সংলগ্ন বসত ঘর থেকে মিলন মিয়া (১৬) এর লাশ উদ্ধার করে পুলিশ। সে আ: মতিনের ছেলে।
স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, আব্দুস সালাম তার দুই ছেলের মধ্যে একজনকে বিদেশে পাঠানোর সময় কয়েক লাখ টাকা ধার-দেনা করে। পরবর্তীতে বিদেশে গিয়ে ভালো অবস্থা করতে পারেনি। ফলে ঐ ঋণগুলো পরবর্তীতে সুদি (বাট্ট্রা) টাকার মাধ্যমে পরিশোধ করে। সেই সুদি টাকা বৃদ্ধি পেতে পেতে অনেক বড় এমাউন্ড হয়ে যায়। আবাদী জমি না থাকায় সম্প্রতি তিনি বাড়ি ভিটা বিক্রি করেন। তাতেও তার ঋণ শেষ না হওয়ায় সুদি কারবারিরা গতকাল শনিবার বাড়িতে ঋণের টাকা পরিশোধের জন্য হুমকি প্রদান করে। কোন উপায় না পেয়ে সালাম আত্মহত্যা করতে পারে।
অপরদিকে মিলন মিয়া প্রায় ১ মাস আগে ঘাটাইল উপজেলার গারো এলাকায় প্রেম করে বিয়ে করেন। গত শনিবার মিলন তার স্ত্রীকে শশুর বাড়ি দিয়ে আসেন। রাতে সুতার (ঘরের কারিগর) বাবা আ: মতিনের কাছে ৫শ টাকা চান। বাবা টাকা দিয়ে ঢাকায় গিয়ে কাজ করার পরামর্শ দেন। সকাল ঘড়িয়ে দুপুর হলে মা ছেলে মিলনকে ডাকতে তার ঘরে গিয়ে ছেলের ঝুলন্ত লাশ দেখতে পায়।
থানা অফিসার ইনচার্জ মোহাম্মদ রাশেদুল হাসান বলেন, লাশ দুটি উদ্ধার করে মর্গে পাঠানো হয়েছে। তদন্ত চলছে, শেষ হলে বিস্তারিত বলা যাবে।
