মনির হোসেন জীবন, ঢাকা : প্রবাসীদের ভোগান্তি কমাতে ঢাকা হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর এলাকায় সা়ঁড়াশি অভিযান চালিয়ে ৪০ জন ভিক্ষুক ও ভবঘুরেকে আটক করেছে মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) বিমানবন্দর থানা পুলিশ।
পুলিশ জানিয়েছে, আটককৃতদের মধ্যে ১৫ জন শিশু, ২জন নারী ও ২৩ জন প্রাপ্ত বয়স্ক পুরুষ রয়েছে। শিশুদেরকে রাজধানী মিরপুরের শিশু- কিশোর আশ্রয় কেন্দ্র পাঠানো হয়েছে এবং বয়স্কদের ঢাকার স্পেশাল কোর্টে (আদালতে) প্রেরণ করা হয় ।
আজ সোমবার (২৪ আগষ্ট) দুপুরে বিমানবন্দর থানার বিমানবন্দর গোলচক্কর, বিমানবন্দর রেলস্টেশনসহ আশপাশের এলাকায় পৃথক সাঁড়াশি
অভিযান চালিয়ে তাদেরকে আটক করে।
আজ ডিএমপি’র মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার নিয়াজ মেহেদী সাংবাদিকদের এসব তথ্য নিশ্চিত করেছেন।
এদিকে আজ রাতে ডিএমপি’র বিমানবন্দর থানা পুলিশ ৪০জনকে আটক ও অভিযানের বিষয়টি দৈনিক জনতাকে নিশ্চিত করে জানান, সোমবার বিমানবন্দর থানা এলাকাযর বিমানবন্দর গোলচক্কর, বিআরটি স্টেশন, বিমানবন্দর রেলস্টেশন , পুলিশ বক্সের আশেপাশে, বিমানবন্দর প্রবেশপথ, ভিভিআইপিও ভিআইপি রোডে তল্লাশি চালিয়ে তাদের আটক করে।
সংশ্লিষ্ট থানা পুলিশ বলছে, অভিযানকালে মোট ৪০ জনকে আটক করা হয়। এদের মধ্যে ১৫ জন শিশু, ২জন নারী ও ২৩ জন প্রাপ্ত বয়স্ক পুরুষ । হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর এলাকায় ভবঘুর ও ভিক্ষুকদের উৎপাত বন্ধে এ অভিযান চালানো হয়।
ডিএমপি ও বিমানবন্দর থানা পুলিশ বলেন, ঢাকা বিমানবন্দর এলাকায় ভবঘুরে ও ভিক্ষুকদের উৎপাত দীর্ঘদিনের সমস্যা। এতে দেশি-বিদেশি যাত্রীদের চলাচলে অস্বস্তিকর পরিস্থিতির সৃষ্টি হচ্ছিল। এ সমস্যা নিরসনে নিয়মিত অভিযানের অংশ হিসেবে আজ সোমবার এ অভিযান পরিচালনা করা হয়েছে। এ নিয়ে এখন পর্যন্ত মোট ৩২৮ জনকে আটক করা হয়েছে। আটক শিশুদের মিরপুরের শিশু-কিশোর আশ্রয়কেন্দ্রে এবং প্রাপ্তবয়স্কদের স্পেশাল কোর্টের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। বিমানবন্দর এলাকার যাত্রীদের নির্বিঘ্ন চলাচল ও সার্বিক নিরাপত্তা নিশ্চিত করতে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।
