শনিবার | সেপ্টেম্বর ১৯, ২০২৬
প্রচ্ছদ সারাদেশঢাকা ডেমরা থানা বিএনপির আহ্বায়ক সেলিম রেজার বাড়ীতে সন্ত্রাসী হামলা, গুলি

ডেমরা থানা বিএনপির আহ্বায়ক সেলিম রেজার বাড়ীতে সন্ত্রাসী হামলা, গুলি

মো.নূর আলম ভূইয়া : রাজধানীর ডেমরায় থানা বিএনপির আহ্বায়ক এসএম রেজা সেলিম চৌধুরীর বাড়ীতে সন্ত্রাসী হামলা ও গুলি করার খবর পাওয়া গিয়েছে। শুক্রবার (২৮ আগষ্ট) ভোর ৪ টার দিকে সারুলিয়া রানীমহল সিনেমা হলের পিছনে তার নিজ বাড়ীতে এ সন্ত্রাসী হামলার ঘটনা ঘটে। এ বিষয়ে ডেমরা থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। এলাকায় চরম আতঙ্ক বিরাজ করছে।

সেলিম চৌধুরীর বড় ভাই শাহিন চৌধুরী জানান, শুক্রবার ভোর ৪ দিকে বিকট শব্দে আমার মায়ের রুমের থাই গ্লাস ভাঙ্গার শব্দ শুনে গিয়ে দেখি জানালার কাচ ভাঙ্গা পরে বারান্দায় গিয়ে দেখি রাস্তার উপর ৪ টি মোটর সাইকেলে করে হেলমেট পরিহিত ৭/৮ জনের এটি দল আমি তাদের ধাওয়া করতে চাইলে তাতক্ষনিক তারা বাইকে করে পালিয়ে যায়।

এ বিষয়ে ডেমরায় থানা বিএনপির আহ্বায়ক এসএম রেজা সেলিম চৌধুরী বলেন, আমার নেতা প্রধানমন্ত্রী তারেক রহমানের ঘোষণা অনুযায়ী ডেমরা থেকে মাদক নির্মূল করার জন্য আমি ও থানা বিএনপির যুগ্ম আহ্বায়ক আনিসুজ্জামানের নেতৃত্বে বিভিন্ন পদক্ষেপ গ্রহন করি, মাদক কারবারীদের আটক করে পুলিশে দেয়া এবং মাদক ব্যাবসার বিরুদ্ধে প্রকাশ্যে ভূমিকা রাখার কারণেই আমার বাড়ীতে এ হামলার ঘটনা ঘটে মূলত মাদক কারবারীরা এ ন্যাক্কারজনক হামলা চালিয়েছে। আমার বাড়ীতে রাতের অন্ধকারে গুলি করে, সন্ত্রাসী হামলা চালিয়ে, ভয় দেখিয়ে কোন লাভ হবে না। যে ভাবেই হোক এসব মাদক কারবারীদের ঠাই ডেমরায় হবে না। এ বিষয়ে আমি ডেমরা থানা পুলিশের আরো জোরালো ভূমিকা পালনের জন্য অনুরোধ জানাবো।

এ বিষয়ে ডেমরা থানার অফিসার ইনচার্জ মো.তাইফুর রহমান মির্জা বলেন, ঘটনাটি অত্যন্ত দুঃখজনক এ ঘটনার খবর পেয়ে আমি ঘটনাস্থল পরিদর্শন করি এবং আলামত সংগ্রহ করি ঘটনাস্থল থেকে কয়েক রাউন্ড গুলির খোসা উদ্ধার করি ডেমরায় মাদকের আস্তানা থাকবে না যে ভাবেই হোক সকলের সহযোগিতায় ডেমরা থেকে মাদক নির্মূল করবোই। এ বিষয়ে থানা পুলিশের বিশেষ টিম কাজ করছে এ ছাড়া মামলার প্রস্তুতি চলছে।

সোস্যাল মিডিয়াতে দৈনিক জনতা