মো.নূর আলম ভূইয়া, ঢাকা : বিএনপি নেতার বাড়ীতে গুলি ও হামলার ঘটনায় ডেমরা থানা ছাত্রদলের আহ্বায়ক মাসুদ রানা ও মাদক কারবারী, হত্যা মামলার আসামী তাপসকে গ্রেফতার করা হয়েছে। সোমবার (৩১—আগষ্ট) দিবাগত রাত আড়াইটার দিকে ডেমরার সুলতানা কামাল সেতুর ঢাল থেকে তাপস ও তার দেয়া তথ্যের ভিত্তিতে নারায়ণগঞ্জের রূপগঞ্জের বরাবো এলাকার শরীফ মেলামাইলন—সংলগ্ন জলিলের বাড়ি থেকে ডেমরা থানা ছাত্রদলের আহ্বায়ক মাসুদ রানাকে গ্রেপ্তার করা হয়।
পুলিশ সূত্রে জানা গেছে, রাজধানীর ডেমরা থানার একটি মামলায় তথ্য প্রযুক্তি সহযোগিতায় আসামিদের অবস্থান নিশ্চিত করে অভিযান পরিচালনা করা হয়। এ সময়ে প্রথমে ডেমরার সুলতানা কামাল সেতুর ঢাল থেকে সোমবার (৩১ আগস্ট) রাত আড়াইটার দিকে কুখ্যাত মাদক কারবারি ও ডেমরা থানায় একটি হত্যা মামলার পলাতক আসামী তাপস কে আটক করে পুলিশ পরে তার দেয়া তথ্য মতে ডেমরার পার্শ্ববর্তী নারায়ণগঞ্জ জেলার রূপগঞ্জ থানার তারাব পৌরসভা বরাব এলাকার একটি বাড়ি থেকে মাসুদ রানা কে গ্রেফতার করা হয় এ সময় উভয়ের দেয়া তথ্যের ভিত্তিতে তাপসের ভাড়া বাসায় অভিযান পরিচালনা করে দুটি পিস্তল, দুটি ম্যাগাজিন ও পাঁচ রাউন্ড গুলি উদ্ধার করা হয়।
উল্যেখ্যে— গত ২৮ আগস্ট ভোর ৪টার দিকে ডেমরার সারুলিয়া এলাকায় ডেমরা থানা বিএনপির আহ্বায়ক এসএম রজো চৌধুরী সেলিমের বাড়িতে হামলা ও গুলি ছোড়ার ঘটনা ঘটে। সেলিম রোজার বড় ভাই শাহিন চৌধুরী জানায় চারটি মোটরসাইকেলে করে আট ব্যক্তি ওই বাড়ির সামনে গিয়ে কয়েক রাউন্ড রাউন্ড গুলি বর্ষন করে পালিয়ে যায়। এতে বাড়ির সেলিমের মায়ের ঘড়ের একটি জানালার কাচ ভেঙে যায়। ওই ঘটনায় ঘটনাস্থল থেকে কয়েক রাউন্ড পিস্তলের গলি ও শর্ট গানের গুলির খোসা উদ্ধার করে ডেমরা থানা পুলিশ
এ বিষয়ে ডেমরা থানার ওসি মির্জা তাইফুর রহমান বলেন, গ্রেফতার একজন তাপস একটি হত্যা মামলার আসামী এ ছাড়া ছাত্র দলের আহবায়ক মাসুদ রানাকে অস্ত্রসহ রূপগঞ্জ থেকে গ্রেফতার করা হয়েছে। উর্ধ্বতনের নির্দেশে এ বিষয়ে রূপগঞ্জ থানায় একটি অস্ত্র মামলা হওয়ার সম্ভাবনা রয়েছে। আর তথ্য প্রযুক্তির সহায়তায় ওই দুই জনকে গ্রেফতার করেছে পুলিশ।
