শনিবার | সেপ্টেম্বর ১৯, ২০২৬
প্রচ্ছদ সারাদেশ রাঙ্গামাটির লংগদুতে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত

রাঙ্গামাটির লংগদুতে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত

মোঃ এরশাদ আলী, লংগদু প্রতিনিধি : বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির ৪৮তম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন উপলক্ষে  রাঙ্গামাটির   লংগদুতে  আনন্দ র‍্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
১ সেপ্টেম্বর (মঙ্গলবার) সকাল ১১ টায় উপজেলা বিএনপির কার্যালয় উপজেলা বিএনপির সভাপতি ও  নবগঠিত রাঙ্গামাটি জেলা পরিষদ সদস্য মোঃ তোফাজ্জল হোসেন এর সভাপতিত্বে এবং উপজেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক এমএ হালিমের সঞ্চালনায় এ আনন্দ র‍্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

এসময়ে অন্যান্যদের মধ্যে  রাঙ্গামাটি জেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক আবুল বারেক দেওয়ান, উপজেলা বিএনপির সহ-সভাপতি আব্দুর রশিদ, সহ-সভাপতি আব্দুল গফ্ফার ভুঁইয়া, রাঙ্গামাটি জেলা বিএনপির সদস্য শাহ আলম মুরাদ, যুবদলের আহবায়ক মোঃ জানে আলম, সাধারণ সম্পাদক সৈয়দ মোঃ ইউনুসসহ উপজেলা বিএনপির ও অঙ্গ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ সহ উপজেলার ৭টি ইউনিয়নে বিপুল পরিমাণ নেতা-কর্মী  উপস্থিত ছিলেন।

এর আগে  উপজেলা কার্যালয় হতে একটি আনন্দ র‍্যালী উপজেলার প্রধান সড়ক প্রদক্ষিণ করে পূনরায় কার্যালয়ে এসে আলোচনা সভায় মিলিত হয়।

তাছাড়াও  সকালে দলীয় কার্যালয়ে জাতীয় পতাকা ও দলীয় পতাকা  উত্তোলনের মধ্যে দিয়ে কর্মসুচির আনুষ্ঠানিকতা শুরু হয় এবং কেক কেটে ৪৮তম প্রতিষ্ঠা বার্ষিকীর কার্যক্রম সমাপ্তি ঘোষণা  করা হয়।

সোস্যাল মিডিয়াতে দৈনিক জনতা