তমাল কান্তি সরকার, ভালুকা প্রতিনিধি : ময়মনসিংহের ভালুকায় সনাতন ধর্মাবলম্বীদের অন্যতম ধর্মীয় উৎসব শ্রীশ্রী কৃষ্ণের জন্মাষ্টমী উপলক্ষে মঙ্গল শোভাযাত্রা অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (৪ সেপ্টেম্বর) সকাল ১০টায় বাংলাদেশ জাতীয় হিন্দু মহাজোট, ভালুকা উপজেলা শাখার উদ্যোগে এ মঙ্গল শোভাযাত্রা বের করা হয়।
শোভাযাত্রাটি ভালুকা পৌরসভার মধ্যপাড়া এলাকার শ্রীশ্রী রাধা গোবিন্দ মন্দির প্রাঙ্গণ থেকে শুরু হয়ে পৌরসদরের প্রদান প্রদান সড়ক প্রদক্ষিহীন শেষে পুনরায় রাধা গোবিন্দ মন্দিরে এসে শেষ হয় ।
এ সময় আয়োজক সংগঠনের নেতৃবৃন্দ, সনাতন ধর্মাবলম্বী নারী-পুরুষসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নেন। শোভাযাত্রায় শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী উপলক্ষে দেশ, জাতি ও বিশ্ব মানবতার মঙ্গল কামনা করা হয়।
ধর্মীয় ভাবগাম্ভীর্য ও উৎসবমুখর পরিবেশে আয়োজিত এ কর্মসূচিতে অংশগ্রহণকারীরা শ্রীকৃষ্ণের আদর্শ অনুসরণ এবং শান্তি-সম্প্রীতি বজায় রাখার আহ্বান জানান।
