২৩
মোঃ মনজুর মোল্লা ঢাকা : ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) মতিঝিল বিভাগ আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণ ও অপরাধমূলক কর্মকাণ্ড অভিযান চালিয়ে ৭৫ জনকে গ্রেপ্তার করেছে।
রবিবার (৬ আগস্ট) মতিঝিল বিভাগের আওতাধীন বিভিন্ন থানা এলাকার অপরাধপ্রবণ পয়েন্টে একযোগে এই অভিযান পরিচালিত হয়।
থানাওয়ারি গ্রেপ্তারের হিসাব: পল্টন থানা: ২০ জন. খিলগাঁও থানা: ১৮ জন, মতিঝিল থানা: ১১ জন, শাহজাহানপুর থানা: ১১ জন, মুগদা থানা: ০৮ জন, সবুজবাগ থানা: ০৬ জন, রামপুরা থানা: ০১ জন
গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনি ব্যবস্থা গ্রহণ শেষে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে। মোঃ আকতার হোসেন, উপ-পুলিশ কমিশনার (মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স), ঢাকা মেট্রোপলিটন পুলিশ
