বৃহস্পতিবার | সেপ্টেম্বর ১৭, ২০২৬
প্রচ্ছদ সারাদেশঢাকা অবৈধভাবে এনআইডি ও সিডিআর বিক্রির দায়ে গ্রেফতার ১

অবৈধভাবে এনআইডি ও সিডিআর বিক্রির দায়ে গ্রেফতার ১

মোঃ মনজুর মোল্লা : অবৈধভাবে মোবাইল নম্বরের কল ডিটেইল রেকর্ড (সিডিআর), জাতীয় পরিচয়পত্র (এনআইডি), জন্মনিবন্ধন, এসএমএস কনটেন্ট এবং এলসিএল/এলআরএল বিক্রয়কারী এক সক্রিয় চক্রের সদস্যকে গ্রেফতার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) কাউন্টার টেরোরিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম (সিটিটিসি)।

শনিবার (১২ সেপ্টেম্বর) রাতে রাজধানীর মগবাজার এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃত ব্যক্তির নাম অমিত পাল (২১)।

সিটিটিসি সূত্রে জানা যায়, একটি ফেসবুক আইডির মাধ্যমে টাকার বিনিময়ে এসব সংবেদনশীল ব্যক্তিগত ডেটা বিক্রির বিজ্ঞাপন প্রচার করা হচ্ছিল। বিষয়টি নজরে আসার পর সিটিটিসির সাইবার ইন্টেলিজেন্স অ্যানালাইসিস টিম ওই আইডি শনাক্ত করে মগবাজারে অভিযান চালায়।

অভিযানকালে তার কাছ থেকে অপরাধে ব্যবহৃত একটি স্মার্টফোন এবং হোয়াটসঅ্যাপ চ্যাটের মাধ্যমে ডেটা বেচাকেনা ও লেনদেনের ৪০ পাতার স্ক্রিনশট আলামত হিসেবে জব্দ করা হয়। সিটিটিসি জানায়, গ্রেফতারকৃত আসামি দীর্ঘদিন ধরে সাইবার স্পেসে অবৈধভাবে প্রবেশ করে প্রতারণা ও অবৈধ ই-ট্রানজেকশন চালিয়ে আসছিল।

এ বিষয়ে রমনা থানায় একটি নিয়মিত মামলা দায়ের করা হয়েছে

সোস্যাল মিডিয়াতে দৈনিক জনতা