মো.নূর আলম ভূইয়া, ঢাকা : রাজধানীর যাত্রাবাড়ী থেকে ৪৪৫ পিস ইয়াবা ও একটি বিদেশি পিস্তল সদৃশ লাইটার সহ ১ জন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে র্যাব—১০। রবিবার (১৩—সেপ্টেম্বর) সকাল সাড়ে ১০ টায় র্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন—১০ সহকারী পরিচালক (মিডিয়া) সিনিঃ সহকারী পুলিশ সুপার তপন সরকার এক প্রেস ব্রিফিংয়ে এ তথ্য নিশ্চিত করেছেন।
র্যাব সূত্রে জানায়, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে র্যাব—১০, সিপিসি—১, যাত্রাবাড়ী ক্যাম্পের একটি চৌকস আভিযানিক দল গতকাল সন্ধ্যা সাড়ে ৬টার দিকে ডিএমপি, ঢাকার যাত্রাবাড়ী থানাধীন দক্ষিণ যাত্রাবাড়ী এলাকায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ মূলক একটি অভিযান পরিচালনা করা হয়। এ সময় মো রাহাত (২৫) নামের এক ব্যাক্তিকে গ্রেফতার করা হয়। এসময় তার কাছ থেকে ৪৪৫ পিছ ইয়াবা যাহার আনুমানিক মূল্য প্রায় ১ লক্ষ ৩৩ হাজার টাকা এ ছাড়া ১টি মোবাইল ফোন, মাদক ক্রয় বিক্রয়ের নগদ টাকা ১টি লোহার তৈরি পিস্তল সদৃশ লাইটার এবং ১টি ওজন মাপার ডিজিটাল মেশিন জব্দ করা হয়। আটককৃত মাদক ব্যবসায়ী বরগুনা জেলার বেতাগী থানার দক্ষিন বাড়ির পুর গ্রামের মো.আক্তার হোসেনের ছেলে সে যাত্রাবাড়ী এলাকায় ভাড়া থাকেন।
আটককৃত ব্যক্তি পেশাদার মাদক ব্যবসায়ী। সে দীর্ঘদিন যাবৎ দেশের সীমান্তবর্তী এলাকা হতে অবৈধভাবে ইয়াবা সহ অন্যান্য মাদকদ্রব্য সংগ্রহ করে ডিএমপি, ঢাকার যাত্রাবাড়ী সহ দেশের বিভিন্ন এলাকায় সরবরাহ করে আসছিল। উদ্ধারকৃত মাদক সহ আটককৃত ব্যক্তির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রুজুর লক্ষ্যে সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে।
