মো.নূর আলম ভূইয়া, ঢাকা : মেট্রোপলিটন পুলিশের নিয়মিত অভিযানে রাজধানী থেকে বিভিন্ন অপরাধের দায়ে গত ২৪ ঘণ্টায় ৬২৯ জন কে গ্রেফতার হয়েছে। একই সময়ে ডিএমপির বিভিন্ন থানায় ৫০ টি মামলা দায়ের করা হয়েছে। ঢাকা মেট্রোপলিটন পুলিশের উপ-পুলিশ কমিশনার মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগ মোঃ আকতার হোসেন রবিবার (১৩ সেপ্টম্বর) সকালে এক প্রেস ব্রিফিংয়ে এ তথ্য িনিশ্চিত করেছেন।
পুলিশ সুত্রে জানায়, গ্রেফতারকৃতদের মধ্যে ড্মিএমপির রমনা বিভাগ ৪০ জন, লালবাগ ৪২ জন, ওয়ারী ৬৫ জন, মতিঝিল ৬৮ জন, তেজগাঁও ৯৫ জন, মিরপুর ২০৩ জন, গুলশান ৫৫ জন, উত্তরা ৪৯ জন, গোয়েন্দা বিভাগ ১২ জনকে গ্রেফতার করেছে ।
এ ছাড়া এসব আসামীদের গ্রেফতার অভিযাননের সময় ৭ কেজি ৯৬৫ গ্রাম গাঁজা, ২১১ পিস ইয়াবা, ১০৬ গ্রাম হেরোইন, ১ টি বিদেশী পিস্তল, ১ টি শর্টগান, ১ টি ইয়ারগান, ১ রাউন্ড গুলি, ১ টি ম্যাগাজিন, ১ টি গুলির খোসা, ৩২ টি রেডবল কার্তুজ, ৫৫ টি মোবাইলফোন, ৭ টি ফয়েল পেপার, ৩ টি গ্যাস লাইট, ১ টি সাদা বোতলের এ্যালকোহল, ১ টি সিএনজি, ৩ টি মোটরসাইকেল, ৪ টি চাকু, ২ টি স্টীলের ব্লেড, ১ টি চাপাতি ও নগদ ১৮২২০ টাকা উদ্ধার করা হয়। গ্রেফতারকৃতদের বিরুদ্ধে সংস্লিষ্ট থানায় আইনগত ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন রয়েছে।
