মো. নূর আলম ভূইঁয়া : রাজধানীর যাত্রাবাড়ী মোড় এলাকায় এক নারীর গলা থেকে স্বর্ণের চেইন ছিনিয়ে পালানোর সময় ১ ভরি ওজনের স্বর্ণের চেইন উদ্ধারসহ এক ছিনতাইকারীকে আটক করেছে ডিএমপির ট্রাফিক-যাত্রাবাড়ী বিভাগ।
আটককৃতের নাম- রফিকুল ইসলাম (৫০)।
ট্রাফিক-যাত্রাবাড়ী বিভাগ সূত্রে জানা যায়, রোববার (১৩ সেপ্টেম্বর) রাত সাড়ে ৮ টার দিকে যাত্রাবাড়ী মোড় এলাকায় ছিনতাইকারী এক নারীর গলা থেকে স্বর্ণের চেইন টান দিয়ে পালানোর চেষ্টা করে এ সময় দায়িত্ব রত ট্রাফিক পুলিশ দেখে ওই ছিনতাইকারী কে দৌড়ে গিয়ে আটক করেন। পরে তার কাছ থেকে ছিনিয়ে নেওয়া প্রায় এক ভরি ওজনের স্বর্ণের চেইনটি উদ্ধার করা হয়।
আটক ছিনতাইকারীকে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য যাত্রাবাড়ী থানার পুলিশ সদস্যদের কাছে হস্তান্তর করা হয়েছ
আটককৃত ছিনতাইকারী বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহন প্রক্রিয়াধীন।
ঢাকা মেট্রোপলিটন পুলিশের মিডিয়া এন্ড পাবলিক রিলেশন্স বিভাগের উপ-পুলিশ কমিশনার মো.আকতার হোসেন সোমবার দূপূরে ডিএমপির প্রেস বিফিংয়ে এ তথ্য নিশ্চিত করেছেন।
